শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাবা শরীফ অবমাননা করে ব্যঙ্গচিত্র ফেসবুকে:নবীগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » অপরাধ » কাবা শরীফ অবমাননা করে ব্যঙ্গচিত্র ফেসবুকে:নবীগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাবা শরীফ অবমাননা করে ব্যঙ্গচিত্র ফেসবুকে:নবীগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল

---

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় পবিত্র কাবা শরীফ অবমাননা করে ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি ক্ষতি গ্রস্থ হয়। গতকাল ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টার দিকে বিভিন্ন গ্রাম থেকে থেমে থেমে কয়েকটি মিছিল নিয়ে কয়েক হাজার বিক্ষোব্ধ জনতা ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিন করে রজত রায়ের ফাঁসি দাবী করে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে মিছিলটি মধ্যসমেত গ্রামস্থ রজত রায়ের বাড়ীর দিকে গিয়ে ওই গ্রামের ৪ টি বাড়িতে ঢিল ছুড়ে। এতে অভিজিৎ রায়, সঞ্জয় রায়, শুভাষ রায়, গোবিন্দ রায় এর বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষে বিক্ষোব্দ জনতা ফের মিছিল নিয়ে বাজারের দিকে আসার সময় নারায়ন নামের এক স্বর্নকার মিছিলটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে। এর পরপরই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দুপুর ২টার দিকে বিক্ষোব্দ জনতাদের নিয়ে স্থানীয় হাই স্কুল মাঠে এক প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার লক্ষে এক আলোচনা সভা করেন। এতে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিজিবির কর্নেল সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) সফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার ভূমি জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানার ওসি এস.এম আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ। এসময় বিক্ষোভকারীরা মিছিলে ঢিল নিক্ষেপকারী নারায়নের গ্রেফতারের দাবী জানান। পরে প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের উদ্যোশে বলেন, অপরাধী যেউ হোক, আইনের উর্ধ্বে কেউ না। ঘটনার পরপরই দোষী রজত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এবং প্রচলিত আইনে তার সর্বোচ্চ শাস্তি হবে। এ ব্যাপারে তিনি বিক্ষোভকারীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানিয়ে বলেন, অপরাধ করেছে একজন তার শাস্তি হবে নিশ্চিত কিন্তু আপনারা কেউ আইন নিজের হাতে নিয়ে কেউ অপরাধী হবেননা। এসময় বিক্ষোভকারীরা প্রচলিত আইনে দোষী রজতের শাস্তি না দিয়ে তাকে বিশেষ ট্রাইবুনাল গঠন করে তার বিচারের দাবী জানান।

এদিকে, ফেসবুকে পোষ্টের পর জনতা বিক্ষোভ মিছিল করার খবর পেয়ে রজত রায়কে রবিবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। রাতেই নবীগঞ্জ থানার এস আই মোবারক হোসেন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত রজত স্বীকারোক্তি দেয়ায় গতকাল সোমবার সকালে রিমান্ড আবেদন না করেই আদালতের মাধ্যমে রজতকে জেল হাজতে প্রেরন করা হয়।
অপর দিকে ইনাতগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইনাতগঞ্জ বাজার ও আশ পাশ এলাকায় দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, দশ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর রয়েছেন। তারা বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং হিন্দু বাড়ি ঘরের আশ পাশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
এছাড়াও ধৃত রজতের শাস্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা সদর, কাজির বাজার, বড় ভাকৈরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় ও সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন,ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হউক। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিদের উপর হামলা ও বাড়িঘরে কোন প্রকার ভাংচুর যাতে না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের জোর নজরদারীর প্রয়োজন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এ ব্যাপারে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম বলেন, অপরাধীকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এবং আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার

আর্কাইভ