শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ

---


ক্রীড়া প্রতিবেদক :: ২০ সেপ্টেম্বর : রাঙামাটিতে পক্ষকালব্যাপী ক্রীড়া প্রতিভা অন্মেষন কর্মসূচী অনুর্ধ-১২বছর বালক ও বালিকা অনাবাসিক জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ ক্যাম্প-২০১৫ সমাপনি ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকার পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রবিবার বিকেলে রাঙামাটির অধ্যাপক কুমার সমিত রায় জিমনেসিয়ামে পক্ষকালব্যাপী ক্রীড়া প্রতিভা অন্মেষন কর্মসূচী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল অরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কানত্মি দে, মোঃ শফিকুল ইসলাম মুন্না, প্রীতম রায় প্রমূখ৷ স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল অরেফিন বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গড়া সম্ভব৷ যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার আরেকটা উপায় হচ্ছে খেলাধুলা৷ তিনি বলেন, এ জেলা হতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে এটি এ জেলার জন্য একটি গর্বের বিষয়৷ খেলাধুলায় এ জেলার সুনামও রয়েছে বেশ৷ কিন্তু কালেরক্রমে এ সুনাম ও ঐতিহ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে৷ আমাদেরকে এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে৷ তিনি বলেন, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ভালো মানের খেলোয়াড় তৈরিতে বিশিষ্ট ও এ জেলার খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে৷
পরে পক্ষকালব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে অতিথিরা সনদপত্র বিতরণ করে৷
জেলার সদর উপজেলার মোট ১৬জন বালক-বালিকাদের ৬সেপ্টেম্বর থেকে ২০সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান প্রশিক্ষক ইকবাল হোসেন ও রাঙামাটি জেলার সোহেল আহম্মদ৷
আপলোড : ২০ সেপ্টেম্বর : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫০মিঃ





আর্কাইভ