রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » কমনওয়েলথ কারাতে : বাংলাদেশের ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জসহ ৪ পদক
কমনওয়েলথ কারাতে : বাংলাদেশের ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জসহ ৪ পদক

ক্রীড়া প্রতিবেদক:: ২০ সেপ্টেম্বর :ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৫ তে বাংলাদেশ দল আরো একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদকসহ মোট ৪টি পদক জয় করেছে ৷
তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় পুরুষ দলগত কাতায় রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশের নুরুজ্জামান সিনথিয়া, মোহাম্মদ হোসেন খান ও মোহাম্মদ হাসান খান ৷ এই বিভাগে স্বর্ণ পেয়েছে শ্রীলঙ্কা এবং ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ভারত ৷
এদিকে, পুরুষ মাইনাস ৫০ কেজি ওজন শ্রেনী কুমিতে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের সবুজ মিয়া ৷ স্বর্ণ পেয়েছে স্বাগতিক ভারত ও রৌপ্য পেয়েছে শ্রীলঙ্কা ৷
এছাড়া, পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেনী কুমিতে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ইকবাল ৷ স্বর্ণ পেয়েছে শ্রীলঙ্কা ও রৌপ্য পেয়েছে স্বাগতিক ভারত ৷
উল্লেখ্য, শনিবার মাউন জেরা বরনা মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনী কুমিতে বাংলাদেশের পক্ষে প্রথম রৌপ্য পদক জয় করেন ৷
আপলোড : ২০ সেপ্টেম্বর : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.৫মি:





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু