শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত বাংলাদেশ গড়তে আইটি প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত বাংলাদেশ গড়তে আইটি প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
রবিবার ● ১২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত বাংলাদেশ গড়তে আইটি প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র

---রাউজান প্রতিনিধি :: চুয়েটে জাতীয় পর্যায়ে দেশের সর্ববৃহৎ কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা শেষ হয়েছে, এতে প্রথম স্থানে বুয়েট দল বুয়েট রায়ো’ দ্বিতীয় স্থানে স্বাগতিক চুয়েটের টিম চুয়েট পাইরো’ এবং তৃতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএসএন চুয়েট এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দু’দিন ব্যাপী ”ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট “(এনসিপিসি-২০১৭)এর প্রতিযোগিতা  ১০ মার্চ সন্ধ্যায় সমাপ্ত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চূড়ান্তভাবে নির্বাচিত ১৪৯টি টিমের মধ্যে প্রথম স্থানে বুয়েট দল বুয়েট রায়ো, দ্বিতীয় স্থানে স্বাগতিক চুয়েটের টিম চুয়েট পাইরো এবং তৃতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএসএন বিজয়ী হয়। এছাড়া শুধুমাত্র মেয়েদের ৫ টি টিমের মধ্যে প্রথম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল মেয়েরা।

এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম সেন্টারে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, ‘রূপকল্প-২০৪১’ অনুযায়ী ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে আইটি প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য বাংলাদেশের রপ্তানি আয়ে তথ্য-প্রযুক্তি (আইটি) কে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া আবশ্যক। এ লক্ষ্যে সরকার দক্ষ আইটি প্রকৌশলী গড়া এবং আইটি পার্ক স্থাপনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস-চ্যান্সেলর রফিকু্ল আলম বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েট তথ্য প্রযুক্তির মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বুয়েটের ইইই অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বেসিস সভাপতি মোস্তফা জব্বার এবং বিডিওএসএস এর সাধারণ সম্পাদক মুনির হাসান। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও চুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আরেফিন।

এতে বক্তব্য রাখেন, এনসিপিসি এর চীফ জাজ অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, কনটেষ্ট এর জাজিং ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ শিপলু হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিন।

প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে আয়োজিত এ সর্ববৃহৎ কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ২৬টি পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১৫ টি র‌্যাংকিং ঘোষণা করা হয়। এছাড়া দেশের আটটি বিভাগের জন্য বিভাগীয় পর্যায়ে ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ২টি পুরস্কার দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)