রবিবার ● ১২ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুকুরের মাছের সঙ্গে শত্রুতা
পুকুরের মাছের সঙ্গে শত্রুতা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) বিশ্বনাথ উপজেলার একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ দুর্বত্তরা নিধন করেছে করেছে বলে অভিযোগ উঠেছে । ১১ মার্চ শনিবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণ সৎপুর গ্রামের আহমদ আলীর মৎস্য খামারে এঘটনা ঘটে। এতে মৎস্য চাষী আহমদ আলী চরম বিপাকে পড়েছেন। আর এ বিষ প্রয়োগের খবরে আশপাশের মৎস্য চাষীরাও দুশ্চিন্তায় ভুগছেন। রবিবার সকালে মৎস্য চাষী খামারে গিয়ে দেখতে পান পুকুরে বিষ প্রয়োগের কারণে পানিতে ভেসে আছে প্রচুর মাছ। তবে উপজেলা মৎস্য অফিস বলছে,বিষ প্রয়োগে নয়, খামারের পানি কমে যাওয়া,পানির অক্সিজেন কম হওয়ার কারণে পুকুরের মাছ মারা গিয়ে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী আহমদ আলী জানান, তার প্রায় ৭টি মাছের খামার রয়েছে। শনিবার রাতের আঁধারে তার ৯০ শতক জায়গায় একটি পুকুরে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। ওই জায়গা তিনি সরকারের কাছে থেকে লিজ নিয়ে মৎস্য চাষাবাদ করে আসছেন। এতে পুকুরে থাকা সরপুটি, কাতল, মৃগেল, কার্পসহ বিভিন্ন জাতের কয়েক মন মাছ মরে গিয়ে পানিতে ভেসে ওঠে। বিষ প্রয়োগে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ আহমদ আলী। মাছ ও পুকুরের পানি উপজেলা মৎস্য অফিসে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন বলে তিনি জানান।
উপজেলার মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া সিএইচটি মিডিয়াকে বলেন, পানির অক্সিজেন সট হওয়ার কারণে পুকুরের মাছগুলো মারা যায়। বিষ প্রয়োগে মাছ মারা যায়নি বলে তিনি জানান।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা