বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত
কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় মাওনা-শ্রীপুর সড়কে কাভার্ডভ্যানের চাপায় আমেনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন কুমিল্লার মুরাদনগর থানার পুস্কুনীপাড়া এলাকার রাজির মিয়ার মেয়ে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় কাশেম মিয়ার বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে বিভিন্ন কাজ করতো রাজিব মিয়া। বেলা ১১টার দিকে কেওয়া এলাকায় ভাড়া বাড়ির পাশে মাওনা-শ্রীপুর সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান আমেনা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন