শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » অর্ধকোটি টাকার প্রকল্প ৯ মাসেও কাজ শুরু হয়নি
প্রথম পাতা » প্রধান সংবাদ » অর্ধকোটি টাকার প্রকল্প ৯ মাসেও কাজ শুরু হয়নি
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্ধকোটি টাকার প্রকল্প ৯ মাসেও কাজ শুরু হয়নি

---

সিলেট প্রতিনিধি :: (২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭মি.) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার অর্ধকোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় ৯ মাস অতিবাহিত হলেও কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।

চলতি বছরের ২ মার্চ এ ৯টি প্রকল্পের কাজ সমাপ্তের সর্বশেষ তারিখ ছিল। কিন্তু টেন্ডারের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের গুরুত্বপূর্ণ এ কাজগুলো বাস্তবায়ন না হওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

প্রকল্পগুলো হচ্ছে-বড়লেখা হাজীগঞ্জ বাজারের স্টেশন রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন, বাঁশতলা সিএন্ডবি হতে পচাই মিয়া’র বাড়ি পর্যন্ত সিসিকরণ, হাটবন্দ কটির বাসা হতে নাজমার বাসা পর্যন্ত ড্রেন নিমার্ণ, ফকির শাহের মোকাম রাস্তা সিসিদ্বারা উন্নয়ন, মুড়িরগুল আব্দুল মুতলিব, পানিধার অরিরাম কর’র বাড়ির সামনের রাস্তা সিসিকরণ ও ৩টি স্থানে কালভার্ট নিমার্ণ, মহুবন্দ আজিমগঞ্জি বাসা হতে মৌলানা আব্দুল মুতলিব’র বাসা পর্যন্ত ড্রেন নির্মাণ, আহমদপুর রফিক হাজী ও এডিসি জনাব হারুন’র বাড়ির সামনের রাস্তায় সিসিকরণ।

বড়লেখা পৌরসভা ও একাধিক সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরের (দরপত্র বিজ্ঞপ্তি নং-৫) এর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের ১১টি কাজের টেন্ডার গ্রহণ করা হয় গত বছরের জুন মাসের ৯ তারিখে। এরপর নির্ধারিত মেয়াদের মধ্যে ২টি কাজ কোনমতে শেষ হলেও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণে অন্য ৯টি কাজ দেখেনি আলোর মুখ। গুরুত্বপূর্ণ এ কাজগুলো বাস্তবায়ন না হওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) মোতাবেক ঠিকাদারদের কাজ শুরু করার কথা চলতি বছরের ২ জানুয়ারি এবং কাজ সমাপ্তের তারিখ বেঁধে দেওয়া হয় ২ মার্চ পর্যন্ত। নিয়ম অনুয়ায়ী টেন্ডারের গ্রহণের পর উক্ত টেন্ডার বৈধতার মেয়াদ ১২০ দিন।

কিন্তু প্রায় ৯ মাস অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ সম্পন্নতো দূরের কথা, শুরুই করেনি।
সূত্র জানায়, এই সকল টেন্ডারে ঠিকাদার নয় এমন অনেক ব্যক্তি অন্যের লাইসেন্সে অংশগ্রহণ করে কাজগুলো পান। খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজে প্রকৃত ঠিকাদারের নামে কাজ নেওয়া হলেও তারা এর দায়িত্বে নন। টেন্ডারে অংশগ্রহণ করতে শুধু মাত্র তাদের লাইসেন্সগুলো ব্যবহার করা হয়। যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ঠিকাদারদের কাজের চাপ দেয়নি।

পৌর শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র স্টেশন রোড এলাকার রাস্তাটির উন্নয়ন কাজে স্থবিরতার ফলে বেড়েছে ভোগান্তি। অল্প বৃষ্টিতে ড্রেনের ময়লা পানি আর কাঁদায় সয়লাব রাস্তায় জনসাধারণের চলাচলে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

স্টেশন রোড এলাকার ব্যবসায়ী ও বাসিন্দা সাব্বির আহমদ, উজ্জ্বল ঘোষ, ইফতে খায়রুল বাবলু ক্ষোভের সঙ্গে সিএইচটি মিডিয়াকে বলেন, ‘স্টেশন রোড এলাকা বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। রাস্তটি কাজের টেন্ডার অনেক আগে হয়েছে শুনেছি। কিন্তু কাজের বেলায় কোন অগ্রগতি দেখছি না। শুধু আজ হবে, কাল হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। প্রতিদিন আমরা নজিরবিহীন কষ্ট করছি।’
বাঁশতলা রাস্তা উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মখলিছুর রহমান বলেন, ‘কাজের অনুমতি পেয়েছি মাত্র দেড়মাস আগে। কাজটি দ্রুত শুরু করব।’ ফকির শাহের মোকাম রাস্তা উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মহিউদ্দিন আহমদ গুলজার বলেন, ‘টেন্ডার হওয়ার পর মধ্যখানে ইঞ্জিনিয়ার ছিলেন না। তাই অফিসিয়াল কিছু জটিলতার কারণে কাজ শুরু করতে পারিনি।’
পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জেহীন সিদ্দিকী বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সঠিক সময়ে হাটবন্দ কটির বাসা হতে নাজমার বাসা পর্যন্ত ড্রেন নিমার্ণ না করায় ড্রেনের জায়গা বেদখল হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতে সড়কে পানি উঠছে। এতে জনগণকে চরম কষ্ট করতে হচ্ছে।

এ ব্যাপারে বড়লেখা পৌরসভার সহকারি প্রকৌশলী নূরুল আলম সিএইচটি মিডিয়াকে বলেন, ‘১১টি প্রকল্পের মধ্যে দুটি’র কাজ সম্পন্ন হয়েছে। কাজগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হয়। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য চিঠি দেয়া হয়েছে। তাঁরপরও যদি দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ না করা হয় তবে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুয়ায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)