শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়া গুপ্ত হত্যার ইন্দন দিচ্ছেন -রেলমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়া গুপ্ত হত্যার ইন্দন দিচ্ছেন -রেলমন্ত্রী
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়া গুপ্ত হত্যার ইন্দন দিচ্ছেন -রেলমন্ত্রী

---


গাজীপুর প্রতিনিধি :: রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক বলেছেন, তথাকথিত আন্দোলন ব্যর্থ হবার পর খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন ৷ বিদেশী হত্যার জন্য ষড়যন্ত্র এবং গুপ্ত হত্যার জন্য ইন্দন দিয়ে যাচ্ছেন ৷ বেগম খালেদা জিয়া এবং তার সাথে যারা রাজনীতি করেন তারা জামাত শিবির স্বাধীনতা বিরোধী ৷ তাদের তিনি উস্কানী দিয়ে দেশে নৈরাজ্য ও নাশকতামুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন৷
মন্ত্রী শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর বনমালা ও পূবাইলের তালুটিয়ায় মানুষবিহীন দুইটি রেলগেটে অরক্ষিত লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ও যানমালের ক্ষয়ক্ষতি রোধে ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তি স্থাপনের কাজ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ৷
মন্ত্রী বলেন, আমি দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই (খালেদা জিয়া) আপনি যতই নাশকতামুলক কর্মকান্ড, মানুষ হত্যা, পেট্রোল বোমা মেরে পুলিশ হত্যা, গুপ্ত হত্যা ও বিদেশী হত্যা করেন না কেন আপনাকে অবশ্যই শেখ হাসিনার নিকট পরাজিত হতে হবে ৷
এসময় মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ার্ণিং বেল প্রযুক্তির উদ্ভাবক আমিরুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন ৷
মন্ত্রী আরো বলেন, দেশের রেলওয়ের উন্নয়নের জন্য রেলওয়ে বিভাগ ৩৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে ৷ রেলওয়ের প্রায় ৯৪৬টি অরক্ষিত লেভেল ক্রসিং এ পর্যায়ক্রমে এই প্রযুক্তি স্থাপন করা হবে ৷ বর্তমানে রেলওয়ের পূর্বাঞ্চলে টঙ্গী পূবাইল সেকশনের তালুটিয়ায় ১টি, টঙ্গী ধীরাশ্রমের বনমালায় ১টি এবং পশ্চিমাঞ্চলের মৌচাক মির্জাপুরের কালামপুরে এই প্রযুক্তি স্থাপন করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে ৷
এই পদ্ধতিতে গেটের উভয় পাশের ১০০০ মিটার দুরত্ব পর্যন্ত ট্রাক সার্কিট স্থাপন করা হয়েছে ৷ এই দুরত্বের মধ্যে ট্রেন আসলে লেভেল ক্রসিং গেটে স্থাপিত ঐ প্রযুক্তি ওয়ার্নিং বেল ও ফ্লাসিং লাইট জ্বলে উঠে পারাপারকারীদের স্বয়ংক্রিয়ভাবে সচেতন করবে ৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)