শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হিজড়াদেরকে প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন বিতরণ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হিজড়াদেরকে প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন বিতরণ
বুধবার ● ২২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হিজড়াদেরকে প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন বিতরণ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২১ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল রাজ নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরন সাহা ও হিজড়া প্রতিনিধি তোড়া প্রমুখ। অনুষ্ঠানে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও কালিয়াকৈরের হিজড়া পল্লীর ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়।

হিজড়া প্রতিনিধি তোড়া হিজড়া বলেন, তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের সমাহিত করার জন্য পৃথক জায়গা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, আমরা মানুষের পেটে জন্ম নিলেও এ সমাজে আমাদের তেমন স্থান নেই। আমরা হিজড়ারা সকল প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান থেকে আমরা অনেটাই বঞ্চিত। একজন হিজড়া মারা গেলে তাকে সমাহিত করতে অনেক কষ্ট করতে হয়। সমাজের সাধারণ মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। আদর-ভালোবাসা থেকে তারা বঞ্চিত।

তাই হিজড়াদের জীবন মান উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রদানের জন্য দাবি জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জিল্লার রহমান বলেন, হিজড়াদের পূর্নবাসনের জন্য সেলাই মেশিন বিতরন ছাড়াও নানামুখি কর্মসূচী নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল হিজড়াদের দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষন দেয়া হবে।

প্রধান অতিথি আরো বলেন, তাদের আলাদা কবরস্থানের জায়গা দেখার তাগিদ দেন। তিনি সবাইকে তাদের প্রতি ভালো আচরণ এবং হিজড়াদের মানুষের সঙ্গে সভ্য আচরণ করতে বলেন। সচিব বলেন, জরিপ অনুযায়ী হিজড়াদের স্মার্ট কার্ড দেয়া হবে।

পরে হিজড়াদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে জেলার কয়েকশত হিজড়া যোগ দেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও কালিয়াকৈরের হিজড়া পল্লীর ৫০ জন হিজড়াকে দীর্ঘ ৫০ দিন ব্যাপী দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষন দেয়া হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)