বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ওরুশে চলছে মাদকের ছাড়াছড়ি
বিশ্বনাথে ওরুশে চলছে মাদকের ছাড়াছড়ি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি.) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুশে চলছে মাদকের (মদ-গাঁজার) ছড়াছড়ি। প্রকাশ্যে মাদকের ছড়াছড়িতে এলাকার মানুষের কাছে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,গতকার মঙ্গলবার ২১ মার্চ থেকে ৩ দিন ব্যাপী উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুশ শুরু হয়েছে। ওরুশের ২য় দিনে বুধবার রাতে ছিলো প্রকাশ্যে মদ-গাঁজা খাওয়ার উৎসব। সংবাদ পেয়ে সাংবাদিকরা সরেজমিন উপস্থিত হয়ে মাদক সেবনের ছবি তুলতে চাইলে মাদকসেবীরা এতে বাঁধা দেয়ার চেষ্টা করে। ওরশের নিরাপত্তায় পুলিশ অবস্থান করলেও তারা ছিল নিরোপায়। এভাবে প্রতি বছরই ওরুশে প্রকাশ্যে চলে মাদক সেবন বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে ওরুশের নিরাপত্তায় থাকার বিশ্বনাথ থানার এএসআই আরিফ বলেন, আমি বিষয়টি মাজার ও থানার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, উরুশস্থলে পুলিশ অবস্থান করছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা