শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » জকিগঞ্জে সপ্তাহের পর সপ্তাহে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » জকিগঞ্জে সপ্তাহের পর সপ্তাহে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জকিগঞ্জে সপ্তাহের পর সপ্তাহে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে

---হাফিজুল ইসলাম লস্কর :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) শীতকালেও বিদুত্যের ঘন ঘন লোডশেডিং এ নাকাল জকিগঞ্জবাসী। গরমকাল আসলে লোডশেডিং এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হবে এটা অনুমান যোগ্য।

কখনো নোটিশ দিয়ে কখনো বিনা নোটিশে শীতকালেও জকিগঞ্জে দিনের পর দিন নয় সপ্তাহের পর সপ্তাহে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।

মেরামত কাজের দোহাই দিয়ে জকিগঞ্জের ৩৭ হাজার গ্রাহকদের সাথে রীতিমত তামাশা করছে বিদ্যুুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ ও চালুর সময় সীমা তারা বেধে দিলে তা মোটেই মানছে না বিদ্যুৎ বিভাগ।

গ্রাহকদের ফোন না ধরা, গ্রাহকদের সাথে দুব্যবহার, ভুতুরে বিদ্যুৎ বিল, সংযোগ,পূন সংযোগ, বকেয়া বিল আদায়( ডিএনপি), বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নানা হয়রানী জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের নিত্যদিনের চিত্র।

বুধবার সকাল সাতটা থেকে রাত ৭টা পর্যন্ত একটানা বিদ্যুৎ বন্ধ ছিল । শুধু বুধবারই নয় বুধবারের মতো সপ্তাহের প্রায় প্রতিদিনই গ্রাহকদের নিয়ে খেলা খেলে জকিগঞ্জের বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের সেবার মান হাজারো প্রশ্নের মুখোমুখি হলেও গ্রাহক হয়রানি আর অনিয়ম দুর্নীতি এখানে রন্ধে রন্ধে। শীত, গরম, রাত, দিন, বৃষ্টি কিংবা পরিস্কার আকাশ কোনো কিছুরই বালাই নেই জকিগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসের।

সব সময়ই সীমান্তবর্তী এ উপজেলায় লোডশেডিং লেগেই থাকে। গরমকাল আসলে এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বর্তমানে এখানে অসহ্য লোডশেডিং চলছে।

পরিস্থিতির অবনতি সম্পর্কে ডিজিএম ইছহাক আলী বলেন বিদ্যুৎ লাইন দুর্বল যে কারণে ঘন ঘন ট্রিপ করে। এ ক্ষেত্রে তার কিছুই করার নেই এবং তিনি অসহায়। তবে মেরামত কাজ শেষ হলে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

জকিগঞ্জবাসীর অভিযোগ পাশের উপজেলা বিয়ানীবাজার, কানাইঘাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও আমরা থাকি ঘন্টার পর ঘন্টা অন্ধকারে। পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে গ্রাহকরা।

দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকলেও এ ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ অফিসের কারো কোনো মাথা ব্যাথা নেই। পল্লী বিদ্যুৎ অফিসের নির্ধারিত মোবাইল ফোনটি সচল পাওয়া গেলেও কখনও তা কেই রিসিভ করেন না।

অভিযোগ রয়েছে টাকা না দিলে জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কারো কাছেই গ্রাহকরা সেবা পান না। জকিগঞ্জে বর্তমানে প্রায় ৩৭ হাজার গ্রাহক রয়েছেন। জকিগঞ্জে ৪০০ কি.মি সঞ্চালন লাইনের প্রায় ৯ হাজার খুঁটির অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এছাড়া সিলেট থেকে ৯২ কি.মি. দূরত্বে ৩৩ কেবি লাইনের দুর্বল তারে বিদ্যুৎ আসায় লাইনে প্রায়ই সমস্যা হচ্ছে।

বিদ্যুতের লোডশেডিং জকিগঞ্জে নিত্যদিনের ঘটনা। শীত গ্রীষ্ম বার মাসই এখানে লোডশেডিং থাকে। গরমে লোডশেডিং চরমে পৌঁছে।

পল্লী বিদ্যুৎ সমিতি জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জানান, সামান্য ঝড়বৃষ্টি হলেই তার ছিড়ে যায় ভেঙ্গে যায় ইনসুলেটর। ২০১০ সালে সামান্য ঝড়েই ১৪২টি খুঁটি ভেঙ্গে পড়েছিল।

প্রায় ত্রিশ বছর আগে নির্মিত দুর্বল খুটিঁ ও সঞ্চালন লাইন পরিবর্তন না হলে জকিগঞ্জবাসীর এ কষ্ট দূর হবে না। ২০১৮ সালের মধ্যে চারখাই গ্রীড নির্মাণের কাজ শেষ হলে এ সমস্যা থাকবে না।

.





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)