শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » অনলাইন সাংবাদিকদের মিলন মেলা বসেছিল সাগরকূলে
প্রথম পাতা » কক্সবাজার » অনলাইন সাংবাদিকদের মিলন মেলা বসেছিল সাগরকূলে
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন সাংবাদিকদের মিলন মেলা বসেছিল সাগরকূলে

---উখিয়া প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫ মি.) কক্সবাজারের কর্মরত অনলাইন সাংবাদিকদের নিয়ে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন এ বছরও অনলাইন সাংবাদিকদের এক মিলন মেলা বসেছিল সাগরকূলের ‘দরিয়ানগর’- এ।
২৪ মার্চ শুক্রবার কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (কনপা) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক সভা ও পিকনিক’ শীর্ষক এই মিলনমেলায় কক্সবাজার জেলার কর্মরত ৭০জন অনলাইন সম্পাদক ও প্রকাশক সহ সাংবাদিক অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন নানা বর্ণিল অনুষ্ঠান মালায় ভরে উঠে। অনলাইন সাংবাদিকদের হৈ-হুল্লোডে যেন মেতে উঠেছিল নেটওয়ার্ক বিহীন দরিয়া নগর।
অনুষ্ঠানে “ব্রান্ডিং কক্সবাজার” ও অনলাইন পত্রিকার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন নিউজ এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর নিউজ ডটকম সম্পাদক ইঞ্জিনিয়ার রুকমনুরজ্জামান রনি।

বক্তব্য রাখেন কক্সবাজার ভিশনের সম্পাদক ও প্রকাশক আনচার হোসেন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, টেকনাফ নিউজ ডটকম সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, সিএসবি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক পলাশ বড়ুয়া, চকরিয়া নিউজ ডটকম এর সম্পাদক জহিরুল ইসলাম, সম্পাদক, আমাদের টেকনাফ মোহাম্মদ আলম বাহাদুর ও কক্সবাজার নিউজ এজেন্সী সম্পাদক জসিম উদ্দিন।
এ সময় বক্তারা “ব্রান্ডিং কক্সবাজার” শীর্ষক আলোচনায় প্রতিটি অনলাইন গণমাধ্যমে সম্ভাবনাময়ী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের দীর্ঘতম সৈকত নগরীসহ আকর্ষণীয় পর্যটন স্পটকে বিশ্ব দরবারে উপস্থাপন করা এবং মাদক নির্মূলে প্রশাসনের আন্তরিকতাই সবচেয়ে জরুরী বলে অভিমত প্রকাশ করেন। এছাড়াও কক্সবাজারসহ প্রিয় বাংলাদেশকে প্রমোট করার একমাত্র মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল বলে জানান। তাই অনলাইন সংবাদসেবীদের অযথা ৫৭ ধারার নামে হয়রানি বন্ধসহ পোর্টাল গুলোকে নিবন্ধনের আওতায় এনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবীও জানান।
অনুষ্ঠানে জেলার কক্সাবাজার নিউজ ডটকম, কক্সবাজার সময়, কক্সবাজার ভিশন, উখিয়া নিউজ ডটকম, সিএসবি ২৪ ডটকম, উখিয়া ক্রাইম নিউজ, টেকনাফ নিউজ ডটকম, চকরিয়া নিউজ ডটকম, কক্সমিররসহ ১৯টি নিয়মিত আপডেটেড নিউজ পোর্টালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে গত বছরের ‘প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একদিন-২০১৬’ ভ্রমণ কাহিনী প্রতিযোগিদের মাঝে সম্মাননা তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কক্সবাজার নিউজ ডটকম’র (সিবিএন) চীফ রিপোর্টার শাহেদ মিজান, দ্বিতীয় স্থান অধিকার করেন কক্সবাজার সময়ের এমরান ফারুক অনিক ও তৃতীয় স্থান অধিকার করেন কক্সবাজার নিউজ ডটকম’র (সিবিএন) রিপোর্টার আতিকুর রহমান মানিক।

অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন ভোজন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কক্সবাজার সময়ের এমরান ফারুক অনিক। ত্রিপিটক থেকে পাঠ করেন সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিএন এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)