শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা: মা আটক
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা: মা আটক
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা: মা আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) গাজীপুরের কাপাসিয়ায় এক মা তার তিন মাসের ছেলে শিশুকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে।

ঘটনাটি ঘটেছে কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামে।

পুলিশ ২৮ মার্চ মঙ্গলবার সকালে নিহত শিশু মেহের সান সাবিতের লাশ উদ্ধার এবং মা শাহিনুর বেগমকে (২৬) আটক করেছে। নিহত সাবিত দিগধা গ্রামের মাওলানা মো. শরিফুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, শরিফুল মঙ্গলবার ভোরে স্ত্রী শাহিনুর ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। এরপর এক পর্যায়ে শাহিনুর ছুরি দিয়ে ঘুমন্ত সাবিতকে গলা কেটে হত্যা করে। শিশুটির কান্নার শব্দ শুনে পাশে শুয়ে থাকা শিশুটির বড় বোন মালিহা (৪) জেগে ওঠে। এ সময় সেও কান্নাকাটি শুরু করলে মালিহাকে হত্যার জন্য তেড়ে যায় মা। পরে মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে তার দাদিকে গিয়ে ঘটনাটি জানায়।

পরে তার দাদি ও পরিবারের লোকজন ঘরে গিয়ে সাবিতের রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় শাহিনুর গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

কাপাসিয়া থানার এসআই মোখলেছুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে সাবিতের গলাকাটা লাশ এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মোজাম্মেল মিয়া সিএইচটি মিডিয়াকে জানান, এ ঘটনায় নিহত শিশুর মা শাহিনুর বেগমকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুর বাবাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।





আর্কাইভ