শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি ১৩ জন আনন্দ ৫ জনের কান্না
প্রথম পাতা » জাতীয় » বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি ১৩ জন আনন্দ ৫ জনের কান্না
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি ১৩ জন আনন্দ ৫ জনের কান্না

---

সিরাজগঞ্জ প্রতিনিধি :: স্বাধীনতার ৪৪ বছর সিরাজগঞ্জে বেঁচে থাকা ১৮জন বীরাঙ্গনার মধ্যে ১৩জনকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ৷ স্বীকৃতি পাওয়া ১৩ বীরাঙ্গনার মাঝে আনন্দের বন্যা বইছে আর স্বীকৃতি থেকে বাদ পড়া ৫জন বীরাঙ্গনার মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ-হতাশা আর কান্না ৷ গুমরে গুমরে কাঁদছেন এসকল বীরমাতারা ৷ অবিলম্বে তাদের নাম অন্তভুক্তের দাবী জানিয়েছেন বীরমাতাগন ৷
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনীর লালসার ও নির্মম নির্যাতনের শিকার হয় সিরাজগঞ্জের ৩৫ নারী ৷ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজগঞ্জে এসে ৩৫ জন বীরাঙ্গনাকে ‘মা’ বলে সম্বোধন করে তাদের বুকে টেনে নিয়েছিলেন ৷ সেই সম্মান ছাড়া ৪৩ বছরে তাকের ভাগ্যে আর কিছুই জোটেনি ৷ স্বাধীনতার ৪৪ বছর লাঞ্চন-বঞ্চনা-অভাব-অনটন-অসুখ ছিল তাদের নিত্যদিনের সঙ্গী ৷ বিনা চিকিত্‍সায় ১৭ মারা গেছেন ৷ নানা লাঞ্চনা-বঞ্চনার আর অভাব অনটনের সাথে মোকাবেলা করে এদের মধ্যে ১৮জন এখনও বেঁচে রয়েছে ৷ জীবন সায়াহ্নে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে একটু শান্তিতে ও মর্যাদার সাথে মৃত্যুবরণ করতে চাইতেন এসকল বীরমাতারা ৷ বীরাঙ্গনাদের দাবীর প্রেক্ষিতে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের ৪১জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন ৷ এর মধ্যে সিরাজগঞ্জের ১৩জনের নাম রয়েছে ৷ বাদ পড়েছেন ৫জন ৷
বাদপড়া বীরাঙ্গনাদের মধ্যে (রাহেলা বেগম) :: পাঁচ মেয়ে ও এক ছেলের জননী বীরমাতা রাহেলা বেগম৷ আটবছর আগে একটি বেসরকারী টেলিভিশনে তার নির্যাতনের সাক্ষাতকার প্রচার হয় ৷ আর সে কথা শুনেই জামাতা মেয়েকে তালাক দেয় ৷ সেই তালাকপ্রাপ্ত মেয়েকে নিয়ে রাস্তার ধারে পিঠা বিক্রি এবং সুতাকলে কাজ করে সংসার চলছে তার ৷ (নুরজাহান) :: আরেক বীরমাতা নুরজাহান বেগম বুয়া আর সুতা মিলে কাজ করে কোন রকম জীবন-জীবিকা নির্বাহ করছে৷ (হাজেরা বেগম) :: ৭১’র পাক বাহিনীর হাতে সম্বম হারানো বঙ্গবন্ধুর বীরমাতা হাজেরা বেগম ৷ সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের রেললাইনের ধারে বাস করছেন এর বীরমাতা ৷ দিনমজুর ছেলে যা আয় করে তা দিয়েই চলছে পাঁচজনের সংসার৷ (আয়েশা):: বীরাঙ্গনা আয়েশা খাতুন ৷ বয়স পয়ষট্টি ছুই ছুই ৷ শহরের সন্নিকটে তেলকুপি গ্রামে রাস্তার ধারে বসতবাড়ী ৷ স্বামী মারা যাবার পর বহুকষ্টে জীবনযাপন করছেন ৷ একটি বেসরকারী সংস্থা থেকে সামান্য আয় ঋণ নিয়ে ছেলেকে দিয়ে প্লাষ্টিকের ব্যাগের ব্যবসা শুরু করেন কিন্তু বর্তমানে অর্থাভাবে সেটিও বন্ধ রয়েছে ৷ (করিমন):: খুড় কুটো আর বেত দিয়ে শীতল পাটি এক মেয়েকে সাথে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে বঙ্গবন্ধুর বীরমাতা করিমনের ৷ জায়গা নেই-ঘর নেই ৷ ছেলের ঘরের বারান্দায় মেয়েকে নিয়ে কোনমতে রাত্রিযাপন করে এই মাতা ৷ এতো কষ্টের মাঝেও জেলার ১৮ বীরমাতা বেসরকারী সংস্থা উত্তরণ মহিলার সংস্থার ছায়াতলে একত্রে তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতির আশায় দিন গুনছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী ১৩জন গেজেট ভুক্ত হলেও বাকী ৫জনের কপালে জোটেনি স্বীকৃতি ৷ এ দুঃখ যেন পাহাড়ের মতো তাদের বুকে চেপে বসেছে ৷
কান্নাজড়িত কন্ঠে বীরাঙ্গনা রাহেলা খাতুন, করিমন ও আয়েশা বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে মুক্তিযোদ্ধা স্বীকৃতির আশায় বেঁচে আছি ৷ অনেক প্রতিশ্রতি পেয়েছি ৷ কিন্তু সাথী বোনদের নাম গেজেটে থাকলেও আমরা এখনও বঞ্চিত ৷ এ দুঃখ যেন পাহাড়সম ৷ অবিলম্বে তাদের নাম গেজেটে অন্তভূক্তির দাবী জানিয়েছেন এ বীরমাতাগন ৷ শুধু বাদপাড়া বীরমাতা নয় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরমাতাগনও তাদের সাথীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানিয়েছেন ৷
বীরাঙ্গনাদের মায়ের মমতায় আগলে রাখা সিরাজগঞ্জের উত্তরণ মহিলা সংস্থার পরিচালক সাফিনা লোহানী জানান, সিরাজগঞ্জের ৩৫ বীরাঙ্গনা মাতার মধ্যে রোগব্যাধি ও দারিদ্র্যের কারণে ধুঁকে ধুঁকে ১৭জন মারা গেছেন ৷ বাকি ১৮ জনের মধ্যে ১৩ জন স্বীকৃতি পেয়েছেন ৷ ৫জনের নাম বাদ পড়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন সেই সাথে বাদ পড়া বাকী ৫জনসহ মৃত বীরাঙ্গনাদের পরিবারদের স্বীকৃতি প্রদানের দাবী জানিয়েছেন ৷

আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.০৭ মিঃ  





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)