শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পরবাস » পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ৭ বছরের অগ্রযাত্রা
প্রথম পাতা » পরবাস » পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ৭ বছরের অগ্রযাত্রা
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ৭ বছরের অগ্রযাত্রা

---


আবদুল জব্বার:: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পরিচালিত হয় পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ৷ বিগত ২০০৮ সালে ৬ টি বিষয়ে ১৮০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কর্যক্রম শুরু হয় ৷ কোর্সগুলো হলো, কম্পিউটার অপারেশন, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন, ইলেকট্রনিক্স এবং ড্রাইভিং সহ অটোমোটিভ ৷ একই সাথে ২বছর মেয়াদী এস. এস. সি ভোকেশনাল কোর্স শুরু হয় ৷ এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহন শেষে অনেক শিক্ষার্থী দেশ এবং বিদেশে কর্মরত রয়েছেন ৷ যেখানে প্লেসমেন্ট হার ৫০% ৷ প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকে অনেক নতুন নতুন কোর্স যুক্ত হয়েছে ৷ এই প্রতিষ্ঠানটিতে পাবনা জেলাসহ অন্যান্য জেলার শিক্ষার্থীরা বাস্তব কারিগরি প্রশিক্ষন গ্রহন করে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকুরি করছেন ৷ বর্তমানে এ প্রতিষ্ঠানের ১৫ টি কোর্সে ১ হাজার ৩শত প্রশিক্ষণার্থী রয়েছে ৷ এর মধ্যে অন্যতম কোর্সগুলো হলো, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড টুডি ও থ্রীডি, কম্পিউটার হার্ডওয়ার এ্যান্ড নেটওয়াকিং, ২মাস মেয়াদী ড্রাইভিং এবং ২মাস মেয়াদী ফ্রিল্যাসিং কোর্স ৷ এই কোর্স গুলো প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমান সময়ের সাথে অত্যন্ত যুযোপযুগী ৷ ফলে কোর্স গুলোর প্রচুর চাহিদ রয়েছে এবং প্রচুর প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছেন ৷ এইকোর্স সম্পন্ন করার পর বিভিন্ন ক্ষেত্রে প্লেসমেন্ট হার ৬০% ৷
প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হওয়ায় ২০১২ সাল থেকে যুক্ত হয়েছে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প ৷ উক্ত প্রকল্পের আওয়তায় ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং কোর্সেও প্রশিক্ষণার্থীরা প্রতিমাসে ৭শত টাকা করে বৃত্তি পেয়ে থাকে ৷ এই প্রকল্প পাবনা জেলার স্বল্প ও অর্ধ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে বিরাট ভুমিকা রাখছে ৷ এই কোর্স সম্পন্ন করার পর চাকুরি প্রাপ্তির হার ৪০% ৷
এছাড়া চলতি বছরের জুলাই মাস থেকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক ৬ মাস মেয়াদী এসইআইপি প্রজেক্টের আওতাধীন ৪টি কোর্স চালু হয়েছে ৷ এই ৪টি কোর্সে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থী বর্তমানে প্রশিক্ষণ গ্রহন করছেন ৷ আরও দুটিকোর্স আগামী বছরের জানুয়ারী মাস থেকে চালু হবে ৷ কোর্স দুটি চালু হলে তা পাবনা জেলার কর্মসংস্থানে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে ৷ এই সকল কোর্সেও প্রশিক্ষণার্থীরা প্রথম ৫ মাসে ১ হাজার টাকা করে এবং শেষ মাসে বাস্তব প্রশিক্ষণের জন্য ১হাজার ৫শত টাকা করে মোট ৬হাজার ৫শত টাকা বৃত্তি পাবে ৷
এসইআইপি প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণার্থীরা কেন্দ্রের ৫ মাস ট্রেনিং শেষে ১ মাস শিল্পকারখানায় বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় ৷ ফলে প্রশিক্ষণার্থীরা বাস্তবসম্মত প্রশিক্ষণ গ্রহন করে নিজের কর্মের সংস্থান করতে পারে এবং চাকুরী ক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে প্রমান করতে পারে ৷ উল্লেখ্য, সারা বাংলাদেশে ৬৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র ২০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ এসইআইপি প্রজেক্টে চালু হয়েছে ৷ যার মধ্যে পাবনা অন্যতম ৷ উল্লেখ্য, এসইআইপি প্রজেক্টের অধীন ইন্ডাস্ট্রি বেইজ ট্রেনিং প্রদানের লক্ষে নিজস্ব প্রশিক্ষক ছাড়াও ৬টি কোর্সে ৬ জন শিল্পকারখানার অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে ৷
এছাড়া পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যৰ্যের একান্ত প্রচেষ্টায় এবং কর্তৃপক্ষের সহায়তায় চালু হয়েছে সৌদি আরব এর মহিলা গৃহকর্মী প্রশিক্ষণ ৷ এখানে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যেতে পারেন ৷ এ ব্যাপারে অধ্যৰ মহোদয় বলেন, মূলত সমাজের সুবিধা বঞ্চিত মহিলারা প্রশিক্ষণ গ্রহন করেন ৷ পাবনা কেন্দ্র থেকে অনেক মহিলা সৌদি আরব গিয়ে প্রচুর অর্থ উপার্জন করে সাবলম্বী হচ্ছেন এবং সরকার প্রতি বছর প্রচুর রেমিটেন্স আয় করছেন ৷ একইভাবে হংকং এর বিদেশী প্রশিক্ষকদের মাধ্যমে অনেক সুবিধা বঞ্চিত মহিলা গৃহকর্মী প্রশিক্ষণ নিয়ে সরকারি খরচে হংকং গিয়ে প্রছুর অর্থ উপার্জন করছেন ৷ এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শতকরা ৯৫ ভাগ মহিলাই বিদেশ গিয়ে চাকুরী করছেন ৷[
পাবনা কারিগরি প্রশিৰণ কেন্দ্রে একটি শক্তিশালী জব প্লেসমেন্ট সেল আছে, যেখানে শিল্পকারখানার দক্ষতা সম্পন্ন গেস্ট জবপেস্নসমেন্ট অফিসার সহ ৩/৪ জন জবপ্লেসমেন্ট অফিসার সার্বক্ষনিক বিভিন্ন কারখানাতে যোগাযোগ করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের ধরন অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং কর্মসংস্থানের সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ পাবনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে বৈদ্যুতিক সমস্যা দূর করার জন্য শক্তিশালী নিজম্ব জেনারেটর রয়েছে ৷ যার মাধ্যমে সম্পূর্ণ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক বিদ্যুত্‍ সরবরাহ নিশ্চিত করা হয় ৷ এছাড়াও পাবনা টিটিসিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ অত্যাধুনিক ক্লাশ রুম রয়েছে ৷ সাইকেল রাখার জন্য সাইকেল গ্যারেজ, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইন্টারনেট সুবিধাসহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা রয়েছে ৷
প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সোনালী ব্যাংক পাবনা শাখায় ২টি, উত্তরা ব্যাংক পাবনা শাখায় ১টি, অগ্রনী ব্যাংক শিবরামপুর শাখায় ১টি এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড পাবনা শাখায় ১টি সহ পাবনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের মোট ৫টি ব্যাংক একাউন্ট চালু রয়েছে ৷ সরকারি বিধিমোতাবেক প্রতি বছর প্রতিষ্ঠানের অডিট কার্য সম্পন্ন করা হয় ৷ পাবনা জেলার বেকার জনগোষ্ঠিকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে দেশে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অধিকতর আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্টকোর্সের জানুয়ারী-জুন’২০১৬ সেশনে এবং ২০১৬ সেশনে এস.এস.সি ভোকেশনাল প্রশিক্ষনার্থী ভর্তির লক্ষে আগামী ০১ ডিসেম্বর ১৫ হতে ফরম বিতরন শুরু হবে ৷৮নভেম্বর সরোজমিনে পরিদর্শনকালে পাবনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক বলেন, সুষ্ঠুভাবে কোর্স পরিচালনা ও টিটিসির সুনাম অর্জনে অত্র টিটিসির প্রশিক্ষক বৃন্দ এবং স্টাফদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে ৷ বিশেষ করে বিএমইটির মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বেগম সামসুন্নাহার যোগ্য নেতৃত্বের কারনেই সম্ভব হচ্ছে ৷
সম্প্রতি অত্র কেন্দ্রের কতিপয় প্রশিক্ষক ব্যক্তিগত স্বার্থের কারণে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অন্যান্য প্রশিক্ষক/স্টাফদের স্বাক্ষর জাল করে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন ৷ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, কতিপয় শিক্ষকের কারনে তাদের প্রশিক্ষণ কার্যক্রম ব্যহত হচ্ছে ৷

আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪৮ মিঃ





পরবাস এর আরও খবর

সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের  চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)