বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জঙ্গীসহ ৪১ জন গ্রেফতার
ঝিনাইদহে জঙ্গীসহ ৪১ জন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) ঝিনাইদহ পুলিশের নাশকতা ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে কথিত এক জঙ্গি ও সাত জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মার্চ বুধবার গভীর রাত থেকে ৩০মার্চ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৮ জন. হরিনাকুন্ডু উপজেলা থেকে ৪ জন, কালিগঞ্জ উপজেলা থেকে ৩ জন, কোটচাদপুর উপজেলা থেকে ৪ জন ও মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ঝিনাইদহ ডিবি পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সিএইচটি মিডিয়াকে জানান, গ্রেফতারকৃত জামাত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। বাকি ৩৪ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রাম থেকে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। তার বাবার নাম জাইবার আলী। এর আগেও তিনি পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ