বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু
বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭ ’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই প্রক্রিয়ার সোমবার ছিল দ্বিতীয় দিন। জানা যায়. ঠাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলার জেলা স্টেডিয়ামে সকাল ৮ টা থেকেই ক্ষুদে খেলোয়াড়দে জেলা প্রতিনিধির মাধ্যমে জানা যায়। ঠাকুরগাঁও জেলায় ৫৮৫ জন, বরিশাল জেলায় ৩৮০ জন, রাজবাড়ী জেলায় ২৫৬ জন ও সুনামগঞ্জ জেলায় ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল । চার জেলায় পরীক্ষার্থীর মোট উপস্থিতি ছিল ১৪৫৯ জন।
উল্লেখ্য আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিন অবশিষ্ট্য জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
সারা দেশ থেকে ১ হাজার জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে।
এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২শত জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে।
পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়েছে ।
১১ এপ্রিল দিনজপুর, ঝালকাঠি, ফরিদপুর ও সিলেট জেলায় বিকেএসপি’র প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন