বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ঢাকা » শেরে বাংলা অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন
শেরে বাংলা অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, শেরে বাংলা এ.কে ফজলুল হক অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন। তিনি বাঙালি জাতির স্বাধীনতা ও সামাজিক-অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। শিশুদেরকে মানবিক গুণাবলীতে উজ্জীবিত করে গড়ে তুলতে শেরে বাংলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। জ্ঞান নির্ভর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে শেরে বাংলার গুণাবলী ও তাঁর আদর্শ অনুসরণ-অনুকরণ করতে হবে।
চট্টলা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ এপ্রিল বিকালে ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টলা ফাউন্ডেশনের উপদেষ্টা এড. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষাসৈনিক শামসুল হুদা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আরমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি আইরীন খান, দৈনিক প্রাইম সম্পাদক ড. মো. মিজানুর রহমান, রোটারিয়ান সফিনা খাতুন প্রমুখ।
আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণীজনকে শেরে বাংলা এ.কে ফজুলল হক স্মৃতি সম্মাননা- ২০১৭ প্রদান করা হয় এবং মেধাবীদের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।





ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ