শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি নেতা ইলিয়াস নিখোঁজের ৫ বছর আজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি নেতা ইলিয়াস নিখোঁজের ৫ বছর আজ
সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি নেতা ইলিয়াস নিখোঁজের ৫ বছর আজ

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজের ৫ বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। সপ্তাহ। মাস। বছর। দেখতে দেখতে এভাবে ডায়েরীতে থেকে ১৮২৫টি দিন চলে গেছে। দীর্ঘ দিনেও সিলেটের বিএনপির এ নেতার খোঁজ পাওয়া যায়নি! সাধারণ মানুষের মনে এখন একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। এ অপেক্ষার শেষ কোথায়? এ প্রশ্নের সদোত্তর দিতে পারছে না কেউ। নিখোঁজের ঘটনার উদ্ধার তৎপরতাও থেমে গেছে। দিনে দিনে সবকিছু যেন অন্য রকম হয়ে যাচ্ছে। সিলেটের বিএনপির প্রভাবশালী এ নেতাকে সরকার গুম করে রেখেছে এমন অভিযোগ শুরু থেকেই করে আসছে বিএনপি। তবে সিলেটের মানুষ আজও ভুলেনি তাদের নেতা ইলিয়াসকে। তার সন্ধান কামনায় চলছে মিলাদ-দোয়ামাহফিল। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে বিএনপি নেতা. ইলিয়াস আলী ও তাঁর ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ ৫ বছরের মাথায় এসেও কান্না থামেনি ইলিয়াস পরিবারসহ নেতাকর্মীদের। ইলিয়াস মাথা সূর্যবান বিবি পুত্রের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি এখন শুকিয়ে গেছে। টিক মত চলা ফেরা করতে পারছেনা। কারো কাছে তাঁর এখন কিছু বলা বা চাওয়ার নেই। চোখে মূখে ক্ষোভ আর হতাশার চাপ পরিলক্ষিত হচ্ছে। তবুও নিখোঁজ ইলিয়াস আলীর অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার, নিজ দলের নেতাকর্মীরা ও বিশ্বনাথের সর্বস্থরের মানুষ। ইলিয়াস আলীর মতো একজন প্রভাবশালী উদীয়মান তরুণ রাজনীতিবিদ নিখোঁজ হওয়ার পেছনের কারণও আজোও জানাতে পারেনি কেউ। সাধারণ মানুষের একটাই প্রশ্ন ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীর সন্ধান কি আর পাওয়া যাবে? এক ইস্যুতে অন্য ইস্যু চাপা পড়ার মতো ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাবে ইলিয়াস ইস্যুও। অপেক্ষা করতে করতে পেরিয়ে গেল ৫টি বছর। কিন্ত শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। কবে শেষ হবে এই অপেক্ষার পালাক, কবে ফুঁটবে ইলিয়াস আলী ও আনসার আলীর পরিবারের মুখে হাসি এই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেছে এমন একটি ব্রেকিং নিউজ টিভি’র পর্দায় দেখার জন্য এখনও টিভি’র সামনে বসে থাকেন অনেকেই।
অপরদিকে, বিশ্বনাথ বিএনপি আর আগের অবস্থানে নেই। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গেও যেনো হারিয়ে গেছে বিএনপির অবস্থান। এক সময় বিশ্বনাথের রাজপথে জোরালো অবস্থান ছিল বিএনপির। বিএনপির জোরালো অবস্থানের কাছে অন্যদলগুলো যেনো অসহায় ছিল। এখন বিশ্বনাথে খেই হারিয়ে ফেলেছে দেশের অন্যতম এই রাজনৈতিক সংগঠনটি। আর এসবের মূলে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী। বিশ্বনাথ উপজেলা বিএনপি দিন দিন দলে বেড়েছে মতপার্থক্য, রেষারেষি।
ইলিয়াস জীবিত না মৃত এ নিয়ে গত ৫ বছর থেকে আলোচনার ঝড় বইছে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও ইলিয়াসের সন্ধান মেলেনি। সিলেটবাসীর বিশ্বাস, জনতার ইলিয়াস আবার জনতার কাছে ফিরে আসবেন। সাময়িকভাবে হয়তো তাকে বন্দি, আটক বা গুম করা হয়েছে। কিন্তু তিনি আবার ফিরে আসবেন। ইলিয়াস নিখোঁজের পর সিলেটসহ দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। ইলিয়াসের সন্ধানের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এসব কর্মসূচিতে ৮ জন প্রাণ হারান। ২০১২ সালের ২৩ এপ্রিল ইলিয়াসের জন্মস্থান সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে উপজেলা সদরের থানা ঘেরাও করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে দল বেঁধে মিছিল সহকারে উপজেলা সদরের দিকে এগোতে থাকেন বিক্ষুব্ধ জনতা। এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দিলে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিশ্বনাথে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষে গুলিতে নিহত হয় মনোয়ার, সেলিম ও জাকির। আহত হন অনেকেই। ওই সংঘর্ষে বিক্ষুব্ধ জনতা উপজেলায় হামলা-ভাংচুর করেছিল। এতে উপজেলা পরিষদের ১৯টি দফতরের ১ কোটি ৬২ লাখসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় বিশ্বনাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসামি করে দায়ের করা হয় ৬টি মামলা। এসব মামলায় বিশ্বনাথের জনপ্রতিনিধি, বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষসহ প্রায় ১৮ হাজার লোককে আসামি করা হয়। ৬ ইউপি চেয়ারম্যানসহ শতাধিক নেতাকর্মী কারাবরণ করেন। নিখোঁজ ইলিয়াস আলীর পরিবার এখনও আশাবাদী তিনি আবার ফিরে আসবেন। সন্তানকে হারিয়ে নির্বাক ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি। তিনি পুত্র শোকে কাতর। অনেকটা শয্যাশায়ী অবস্থায় তিনি অপেক্ষার প্রহর গুনছেন তার প্রিয় পুত্রের জন্য।
নিখোঁজ ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেন, গত ৫ বছরেও কোনো সুসংবাদ পাইনি। মহান আল্লাহর কাছে প্রতিদিন সাহায্য চাচ্ছি ইলিয়াসের জন্য। একমাত্র আল্লাহই পারেন ধৈর্যের প্রতিদান দিতে।
তিনি বলেন, আমি আমার স্বামীকে যে কোনো মূল্যে ফেরত পেতে চাই। তাকে ফিরে পেতে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। শুধু আমি নই, আমার মেয়ে সাইয়ারা নাওয়াল তার বাবার জন্য ব্যাকুল। দীর্ঘ অপেক্ষার পর সে হতাশ। মাঝে মাঝে প্রশ্ন করে, মা অনেক দিনতো হয়ে গেল তারপরও বাবা ফিরছেন না কেন? এমন প্রশ্নের উত্তর আমি দিতে পারি না।
লুনা বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও চাকুরি ও সন্তানের লেখা-পড়ার কারণে স্বামীর নির্বাচনী এলাকায় যাওয়া হয় কম। ইলিয়াস আলীর নিজ এলাকায় বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত। ইলিয়াস আলীর ভালবাসার কারণে এলাকার অসংখ্য নেতাকর্মী নানাভাবে নির্যাতিত হয়েছেন। মাঝে মাঝে তাদের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের প্রয়োজনে এলাকায় আসা হয়।
ব্যবসায়ী বাবুল মিয়া বলেন,দীর্ঘ দিন হলেও আজোও ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায়নি। প্রতিদিন টিভি’র সামনে একটি ব্রেকিং নিউজরে আশায় বসে থাকি।
কৃষক সুরুজ আলী বলেন, ইলিয়াসের কথা মনে হলে চোঁখ দিয়ে পানি আসে। তিরি ফিরে আসবেন এই আশায় বুক বেঁধে রয়েছি।
বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলী। সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে তাকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীকে বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে মানুষ কতটুকু ভালবাসেন, তা উপজেলা নির্বাচনে ব্যালেটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এতে দলের নেতাকর্মীরাও আনন্দিত। ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিএনপি খাটি বলে তিনি দাবি করেন। অবিলম্ভে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)