শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অজ্ঞাতনামা নারী হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক দুই
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অজ্ঞাতনামা নারী হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক দুই
সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অজ্ঞাতনামা নারী হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক দুই

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৬মি.) সিলেটের বিশ্বনাথে তিনদিনেও উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশ সনাক্ত হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে গত শনিবার রাতে সিলেটের মানিক পীর টিলায় বেওয়ারিশ হিসেবে ওই নারীর লাশ দাফন করা হয়েছে। অজ্ঞাতানামা নারীর হত্যার ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদল বাদি হয়ে গত শনিবার রাতে থানায় অজ্ঞাতানামা আসামি রেখে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার পুলিশ যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন-উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও রামচন্দ্রপুর গ্রামের ইমরান আহমদ ও পালেরচক গ্রামের লুৎফুর রহমান। ঘটনার রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ সোমবার অজ্ঞাতানামা নারী হত্যা মামলায় আসামি দেখিয়ে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ড সম্পর্কে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে সূত্রে জানাগেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কামাল হোসেন বলেন,অজ্ঞাতনামা নারীর লাশ এখনো সনাক্ত হয়নি। তবে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে বেওয়ারীশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে তৎপর রয়েছে। শিগরিগই এ হত্যার রহস্য উদঘাটন হবে। এ হত্যাকান্ডে সন্দেহে আটক দুইজনকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে এবং তাদের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন (রামচন্দ্রপুুর) এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)