সোমবার ● ১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় মে দিবস পালিত
বরগুনায় মে দিবস পালিত
বরগুনা প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.)‘কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না মালিক শ্রমিক ভাই ভাই আর কোন দাবী নাই’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস। ১ মে সোমবার বরগুনা জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে সকালে মহান মে দিবস উপলক্ষে টাউন হল চত্বর থেকে বিভিন্ন সংগঠন মিলিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম), সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, পৌর প্যানেল মেয়র ও বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রইসুল আলম রিপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম আহাদ সোহাদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন শাবু ও ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইমাম হাসান শিপন প্রমুখ।





যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী