মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি:: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১০.৪৭মি.) ঝালকাঠিতে পদোন্নতি ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ২ মে মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক মিক্ষক সমিতির সভাপতি মো. হাসান ইমাম নান্নু, সাধারণ সম্পাদক মুহম্মদ আবু সুফিয়ান প্রমূখ। মানবন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান ও ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
মানববন্ধনে বক্তারা বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করণ এবং সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ করেসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।





ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার