শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌনকর্মী ৭৯ দালালসহ আটক ১৬০
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌনকর্মী ৭৯ দালালসহ আটক ১৬০
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে যৌনকর্মী ৭৯ দালালসহ আটক ১৬০

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় ১০ নভেম্বর মঙ্গলবার ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০টি আবাসিক হোটেল থেকে ৭৯ যৌনকর্মীসহ ১৬০ জন আটক করেছে ৷ এদের মধ্যে দালালসহ পুরুষ ৮১, নারী ৭৯ জন ৷
যৌথবাহিনী ও এলাকাবাসি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানায়, ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিটি করপোরেশনের বোর্ড বাজার, চান্দনা ও কোনাবাড়ী এলাকায় যৌথবাহিনী অভিযান চালায় ৷ এসময় হোটেল অতিথি, গোল্ডেন সান, এয়ার, ড্রীমল্যান্ড, রেইনবো, বনভোজন, গুলশান ভিউ, মডেল, হোটেল মুনসহ বেশ কয়েকটি আবাসিক হোটেল থেকে দালালসহ অর্ধশতাধিক যৌনকর্মীকে আটক করে৷ দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেল গুলোতে চলছিল অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ ৷
পুলিশ জানায়, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি সহ কয়েকটি এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও অপরাধীরা অবস্থান করছে এমন অভিযোগে পুলিশ ও বিজিবি সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৷ এসময় আশেপাশের ২০টি আবাসিক হোটেল থেকে ১৬০জন নারী পুরুষকে আটক করা হয় ৷ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট থানার ওসি এবং থানা ও ডিবি পুলিশ অংশ নেয় ৷
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, আবাসিক হোটেলে নাশকতাকারীরা অবস্থান করেছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায় ৷
অভিযানকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার ২০টি আবাসিক হোটেলে থেকে নাশকতাকারী সন্দেহে এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬০ নারী-পুরুষকে আটক করা হয় ৷ আটকদের মধ্যে ৭৯ জন নারী এবং ৮১ জন পুরুষ রয়েছে ৷
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক-২-মোমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলার প্রস্ততি চলছে ৷ 

আপলোড : ১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৮ মিঃ





আর্কাইভ