শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি প্রদান
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি প্রদান

---ষ্টাফ রিপোর্টার :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ২৮তম মৃত্যু বার্ষিকীতে শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি-২০১৭ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১১ মে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা, ঔষুধ প্রদান রক্তের গ্রুপ নির্নয় করা ও আলোচনা সভা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রকাশক একেএম মকছুদ আহমেদ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সদস্য ও শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ছেলে হারুন মাতব্বর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকবর হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সহ-সভাপতি মমতাজুল হক, সদস্য মো. খালেদ ও শাওয়াল উদ্দিন প্রমূখ। স্বাগত বক্তব্য দেন শহীদ আব্দুল আলী একাডেমি এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়ার জন্য হাজী আব্দুল বারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি করে গেছেন। তার সততা, দৃঢ়তা, দুরদর্শিতা এবং চিন্তা চেতনা ছিল একটি শিক্ষিত জাতি গঠন করা। তিনি উপলব্ধি করতে পেরেছেন এই জাতিকে শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নতি সাধন হবে এবং তিনি তাই করে গেছেন। চেয়ারম্যান বলেন, এই প্রতিষ্ঠানটি যতদিন থাকবে এই মহান ব্যাক্তিকে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করবে।
চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই এই দেশ পরিচালনা করবে। এখন থেকেই দেশের সেবা করার লক্ষ্যে তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। মনে রাখবে শিক্ষিত জাতি দেশের সম্পদ। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের দেশ ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়ে এখন বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে তাই তোমরা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিকেও গুরুত্ব দেবে এবং চর্চা করবে।
পরে চেয়ারম্যান পরিষদ হতে হাজী আব্দুল বারী মাতব্বর এবং শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি ফাউন্ডেশনে ৫লক্ষ টাকার চেক ও এ বছরে এসএসসিতে জিপিএ-৫প্রাপ্ত এক শিক্ষার্থীকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন।
শেষে অতিথিরা অন্যান্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদপত্র বিতরণ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)