বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে ছাত্র ও শ্রমিকদের সংঘর্ষে আহত ৮
চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে ছাত্র ও শ্রমিকদের সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ৯.০৫মি.) ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্র ও শ্রমিকদের মধ্যে মারপিট ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ মে বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে। এসময় ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সভাপতি আবু সাইদ সিএইচটি মিডিয়াকে জানান, একজন ছাত্র চুয়াডাঙ্গা জেলা থেকে লোকালবাসে করে ঝিনাইদহ শহরে আসে। এসময় সে হেলপারকে তার ব্যাগ এগিয়ে দিতে বললে হেলপার অপারগতা প্রকাশ করে। পরে এ নিয়ে বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টি মিমাংসা করা হয়।
এরপর দুপুরে ওই ছাত্ররা সংঘবদ্ধ হয়ে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে এসে কাউন্টার ভাঙচুর ও শ্রমিকদের মারধর শুরু করে। পরে শ্রমিকরা তাদের প্রতিরোধ করে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এর প্রতিবাদে দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার