বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দু’নারী ধর্ষণ মামলার উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন স্থায়ী বহিস্কার
দু’নারী ধর্ষণ মামলার উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন স্থায়ী বহিস্কার
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি দু’নারী ধর্ষণ মামলায় অভিযুক্ত শেখ শাহিনকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে। ১০ মে বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদ-এর প্যাডে কেন্দ্রিয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক শেখ শাহিন (সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ) কে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হলো।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনের জন্য অপেক্ষামান দুই নারীকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন ও তার ৪ সাগরেদ তাদেরকে উঠিয়ে নিয়ে নিকটবর্তী একটি বাড়িতে পালাক্রমে ধর্ষণ করে। এঘটনাটি প্রকাশ হয়ে পড়লে বুধবার কোটচাঁদপুর থানায় ৫ জনকে আসামী করে মামলা করে ধর্ষিত নারীর একজন। অভিযোগ পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন তার সাগরেদ রাজু, কৃষ্ণ ও আজগরকে পুলিশ গ্রেফতার করে।
এঘটনায় কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ শেখ শাহিনের গুনগান গেয়ে নিঃশর্ত মুক্তির দাবী করে বুধবার সংবাদ সম্মেলন করলেও রাতে ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্তে ধর্ষণের দায়ে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনকে বহিস্কার করে। এধর্ষনের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে ।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা