শুক্রবার ● ১২ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) পটুয়াখালীর একাধিক মাদক মামলার আসামী রাশেদুল ইসলাম মিরন (২৭)কে ডিবি পুলিশ ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে। ১২ মে শুক্রবার সকালে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মিরনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা পটুয়াখালী ডিবি পুলিশের এসআই জাফরুল সিএইচটি মিডিয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরনকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার শেষে তাকে আটক করা হয়েছে। রিমনের বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসআই জাফরুল জানান, মিরনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বিকেলে তাকে আদালতে হাজির করা হয় বলেও জানান তিনি।
আটককৃত রাশেদুল ইসলাম মিরন পটুয়াখালী সবুজবাগ এলাকার ৬ নম্বর লেনের বাসিন্দা মো. রুহুল আমিন মৃধার ছেলে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩