শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
শনিবার ● ১৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০৩মি.) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া বাজারে সেচ্ছাসেবকলীগ নেতা ওহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি খামারমুন্দিয়া গ্রামের গোলাপ হোসেন শেখের ছেলে এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে এক শালিসী বৈঠকে ১১ মে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে জখম করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় ইউপি মেম্বর ইসমাইল, জালাল উদ্দীন ও দিদার আহম্মেদ নামে তিন ব্যাক্তি আহত হয়েছেন। পুলিশ শহিদুল ও সাদ্দাম হোসেন নামে দুই জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় ইউপি মেম্বর ইসমাইল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার বিকেলে দুলালমুন্দিয়া গ্রামের শাহাজানের পাট ক্ষেতে তছরুপ করে বিল্লাল হোসেনের ছাগলে। এ নিয়ে দুজনের মারামারি হলে একই দিন রাত ১০টার দিকে স্থানীয় রায়গ্রামের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বিপুর মধ্যস্থতায় শালিস বৈঠক ডাকা হয়। তিনি আরো জানান, শালিস বৈঠক শুরুর মুহুর্তে চেয়ারম্যানেরই ভাইপো শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, রাজা মিয়া, রাজিব, জাহাঙ্গীর হোসেন ও হযরত আলীর নেতৃত্বে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে তারা চেয়ারম্যানকে আঘাত করার চেষ্টা করলে এ সময় তার বডিগার্ড সেচ্ছাসেবকলীগ নেতা ওহিদুল ইসলাম বাধা দেয়। হামলাকারীরা এ সময় ওহিদুল, ইউপি মেম্বর ইসমাইল, জালাল ও দিদারকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে শুক্রবার সকালে ওহিদুল মারা যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ছাগলে পাট খাওয়া কে কেন্দ্র করে গ্রাম্য বিচার সভায় হামলায় চালিয়ে ওহিদুলকে আহত করা হয়। পরে তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরো জানান, এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে যারা এ ঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ