শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ এর মহাপরিচালক ফজলুর রহমান নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ এর মহাপরিচালক ফজলুর রহমান নিহত
শনিবার ● ১৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ এর মহাপরিচালক ফজলুর রহমান নিহত

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মি.) পিটিআই প্রশিক্ষণ দেখা হলনা মহাপরিচালকের। মাঝ পথেই থেমে গেল তাঁর জীবনবাতি। খাগড়াছড়িতে পিটিআই প্রশিক্ষন কর্মশালা দেখতে যাচ্ছিলেন প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপচিালক ফজলুর রহমান (৫৫)।

১৩ মে শনিবার সকালে ফটিকছড়ির বারৈয়ারহাট আনন্দ কমিউনিটি সেন্টারের সামনেই ট্রাক হাইচ (মাইক্রো) মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।

পুলিশ জানায়, নেপ মহাপরিচালক ফজলুর রহমান খাগড়াছড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে তাদের বহনকারী মাইক্রোবাসকে একটি দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ফজলুর রহমানসহ পাঁচজন আহত হন। তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় আহত হন চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন একাডেমির সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার (৪২) এবং তাঁর স্ত্রী পটিয়া পিটিআই সুপার মুশফিা বিন সুলতানা (৩৫), পিটিআইর পিয়ন সাইফুল (৩৮) ও গাড়িচালক আলী হোসেন (৪৩)।

ফটিকছড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ সরকার জানান, সকালে খাগড়াছড়িতে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষকদের একটি প্রশিক্ষন কর্মশালা দেখতে যাচ্ছিলেন তাঁরা। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদেরকে নিয়ে চমেক হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ডিজি ফজলুর রহমানকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহতদের অবস্থাও আশংকা জনক বলে জানান তিনি।

জানাগেছে, ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২(স্পেশাল) ব্যাচের একজন সদস্য। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব । ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ-এর মহাপরিচালক পদে যোগদান করেন।

উল্লেখ, তিনি উপজেলা ম্যাজিষ্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য। তিনি সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, জাপান ও ভারত ইত্যাদি দেশ ভ্রমণ করেন।

পুলিশ জানায়, খাগড়াছড়িগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমানসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজলুর রহমান মারা যান। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ইউসুফ মিয়াঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ট্রাক আটক করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)