শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নেইমর‌্যাক এ্যগ্রোফার্মের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নেইমর‌্যাক এ্যগ্রোফার্মের সংবাদ সম্মেলন
সোমবার ● ১৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে নেইমর‌্যাক এ্যগ্রোফার্মের সংবাদ সম্মেলন

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালাকাঠি প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা গ্রামে ২২ একর জমির ওপর প্রস্তাবিত নেইমর‌্যাক এ্যাগ্রো ফার্মলিং নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাঁধা ও মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। ১৫ মে সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সর্ংবাদ সম্মেলনে ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেইমর‌্যাক এ্যাগ্রো ফার্ম এর প্রকল্প পরিচালক মো. মহসিন বাকলাইর বড় ভাই মো. রেজাউল ইসলাম বাকলাই।

সংবাদ সম্মেলনে জানানো হয় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের আগলপাশা মৌজায় ২২ একর জমি ক্রয় করেন একই এলাকার বিশিস্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দুয়ারী। তিনি ঝালকাঠির আরেক বিশিস্ট ব্যবসায়ী ইকবাল ব্রাদার্সের কাছ থেকে এ সম্পত্তি ক্রয় করেন। ক্রয়কৃত সম্পত্তিতে সম্প্রতি তৌহিদুল ইসলাম একটি এ্যাগ্রো ফার্ম গড়ে তোলার কাজ শুরু করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক তৌহিদুল ইসলামের কাছে মোটা অংকের চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না পেয়ে চেয়ারম্যান ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে মোবারক হোসেন মল্লিক এলাকার হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন দিয়ে এ্যাগ্রো ফার্মের কর্তপক্ষের বিরুদ্ধে কালি মন্দীর ভাংচুর এবং মন্দীরের জায়গা দখলের মিথ্যা কাহিনী প্রচার করেন এবং ঝালকাঠি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করান। সংবাদ সম্মেলনে এ্যাগ্রো ফার্মের প্রকল্প পরিচালক মহসিন বাকলাই বলেন যে ২২ একর সম্পত্তির ওপর ফার্ম গড়ে তোলার কাজ শুরু হয়েছে সেই জমিতে কখনও কোন কালি মন্দীর ছিল না। আমরা ওই জমি ক্রয়ের পূর্বে ৪৭ বছর জমির মালিক-দখলকার ছিলেন মরহুম আজিজ পাইলট সাহেব। এরপর ১৫ বছর ভোগ দখল করেছে ইকবাল ব্রাদার্স। আমরা ইকবাল ব্রাদার্সে’র নিকট থেকে ২০১৫ সালে বায়নাপত্র করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি জারীর পর কোনরূপ মালিকানা কিংবা অভিযোগ, বিতর্ক ও দাবী না থাকায় ২০১৬ সালে রেজিষ্ট্রি দলিল মূলে নেইম র‌্যাক এ্যাগ্রোর স্বত্ত্বাধিকারী তৌহিদুল ইসলাম এর নামে ক্রয় করা হয়।
যখন আমরা জমি ক্রয় করে সেখানে একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি ঠিক তখনই মোবারক হোসেন মল্লিক আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। তিনি চান না এই এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক এবং সেখানে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃস্টি হোক। চেয়ারম্যান সাহেব ব্যাক্তিগতভাবে লাভবান হতে চান। কিন্তু আজ আমাদের প্রকল্পের সকল কর্মকান্ড দুষ্টচক্র নস্যাৎ করতে চায়।
তাহারা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসিকে জানাতে চাই, এটি কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। এটি চাঁদা বা মাসোয়ারা গ্রহণের একটি পন্থা মাত্র। ইতপূর্বে ওই এলাকার চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক এই প্রজেক্টের কাজ করতে হলে তাকে খুশি করা বাবদ নগদ অর্থ দিতে হয়েছিল। এছাড়া তার নির্বাচনকালীন সময়েও মোটা অংকের টাকা গ্রহণ করেন। কিন্তু অতিসম্প্রতি তিনি তার দলবল দিয়ে আরো মোটা অংকের টাকা চাঁদা হিসেবে দাবী করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি হিন্দু অধ্যুষিত এলাকার লোকজনকে পুঁজি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরীর অপচেষ্টায় মেতে ওঠেন।

তিনি আরো উল্লেখ করেন, মোবারক হোসেন মল্লিক ইতি মধ্যে তার ফেইজবুক ষ্ট্যাটাসে আমি মহসিন বাকলাই আমাকে সন্ত্রাসী বলে আক্ষায়িত করেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি যদি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকতাম আপনারা সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক এবং স্থানীয় পুলিশ প্রশাসন কিছুটা হলেও জানতেন। অদ্যাবদি পুলিশের খাতায় আমার কোন নাম নাই। অন্যদিকে জনাব মোবারক হোসেন মল্লিক এর সন্ত্রাসী কর্মকান্ডের ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন । আমি ছোট বেলা থেকেই শুনে আসছি তিনি নানান মামলার আসামী।
আপনারা জানেন, এলাকায় একটি এ্যাগ্রো ফার্ম গড়ে উঠলে সেখানে শতশত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু ওই দুষ্টচক্র আমাদের ওই প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায়। যে কারণে তারা প্রশাসনকেও সমালোচিত করতে চায়। ইতি মধ্যে গতকাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপরোক্ত জমি সরেজমিনে পরিদর্শন করেন। কিন্তু তিনি চক্রান্তকারীদের বক্তব্যের কোন সত্যতা পাননি।
আপনাদের বস্তু নিষ্ঠা লেখনির দ্বারা ওই সব দুষ্টচক্রের মুখোশ উম্মোচন করে আমাদের প্রজেক্টটিকে রক্ষাকরার আহবান জানান।
সংবাদ সম্মেলনে নেইমর‌্যাক এ্যগ্রোফার্মের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম দুয়ারীর পিতা আলহাজ্ব আবু জাফর দুয়ারীসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)