বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » পরবাস » ওমান থেকে লাশ হয়ে বাড়ী ফিরলেন জৈন্তাপুরের হানিফ
ওমান থেকে লাশ হয়ে বাড়ী ফিরলেন জৈন্তাপুরের হানিফ
সালমান বিন বিলাল, জৈন্তাপুর প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) ১৭ মে ওমান দেশে ফেরার কথা ছিলো জৈন্তাপুরের হানিফ আহমদ (৩৫)। হানিফ আহমদ মে মাসের সেই ২৭তারিখেই বাড়ীতে ফিরলেন তবে জীবিত নয় মৃত লাশ হয়ে।
১৭ মে বুধবার বিকেলে লাশ নিজ গ্রামে আনা হয়। নিহত হানিফ আহমদ জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের লিয়াকত আলীর বড় ছেলে। প্রায় দু বছর ধরে তিনি ওমানের সালালায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি আজ ১৭ মে দেশে ফেরার কথা ছিলো। তবে তার আর জীবন্ত হয়ে দেশে ফেরার স্বপ্ন পুরন হলো না। গত ৭ মে ওমানে ভবন নির্মাণ কাজে গিয়ে হঠাৎ ভবনের উপর থেকে পড়ে গেলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি ।
লাশ গ্রামে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশপাশের গ্রামের অসংখ্য মানুষ এসে ভিড় জমায় নিহত হানিফের লাশ দেখতে বাড়িতে।
নিহতের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও মারা যাওয়ার আগের রাতেও ফোনে আমার সঙ্গে কথা হয়। তখন হানিফ দেশে আসার কথা বলে। আমি হানিফকে তাড়াতাড়ি দেশে চলে আসতে বলি।
হানিফের ছোট ভাই বলেন, হানিফ ভাই শবেবরাতের পর দেশে আসার কথা ছিলো তিনি যে লাশ হয়ে বাড়ি ফিরবে তা আমাদের জানা ছিলো না।
আজ বিদেশ থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন হানিফ। গত মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে ওমানের সালালায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়, আজ বাদ এশা দারুল উলুম হেমু মাদ্রাসা মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হয়।





রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত