শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিরক্ষরতার আঁধার থেকে বেরিয়ে আসছে বান্দরবানের মুরুংরা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিরক্ষরতার আঁধার থেকে বেরিয়ে আসছে বান্দরবানের মুরুংরা
শুক্রবার ● ১৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরক্ষরতার আঁধার থেকে বেরিয়ে আসছে বান্দরবানের মুরুংরা

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দবরান) প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) দেশের একমাত্র মুরুং অধ্যুশিত জেলা পার্বত্য বান্দরবান। যেখানে রয়েছে মুরুং সম্প্রদায়ের বসবাস। এখানে রয়েছে ছোট বড় তেরটি সম্প্রদায়ের সহাবস্থান। এসব জাতিগোষ্ঠীর এই সহাবস্থান যেন বিস্তীর্ণ এই জনপদের জাতিগত বৈচিত্রের আধার। সেই সাথে এখানে রয়েছে প্রাকৃতিক বৈচিত্রকে অফুরন্ত সম্ভার। আর এই সব কিছু মিলে এখানকার প্রাকৃতিক পরিবেশকে করেছে আরো সমৃদ্ধ। জাতীগত এবং প্রাকৃতিক বৈচিত্রের এই মিলন দেশের অন্য কোথাও যেন কল্পনারও অতিত। এক সময় এই জনপদের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল মুরুং সম্প্রদায়। শিক্ষার আলো কখনো ছুঁয়ে দেখেনি এই পাহাড়ি জনপদের আনাচে কানাচে বসবাস করা মুরুং জনগোষ্ঠীকে। অথচ আজকের দিনে প্রায় শতভাগ মুরুং শিশু শিক্ষার আলো গায়ে মেখে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার দ্বারপ্রান্তে। “এমন কোন শিশু নেই, যে স্কুলে যায়না”। এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানী এই প্রতিবেদন তৈরি করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর আলীকদম প্রতিনিধি হাসান মাহমুদ।
অনুসন্ধানে দেখা যায়, বান্দরবান জেলার লামা, আলীকদম ও থানচি উপজেলায় রয়েছে মুরুংদের বসবাস। তার মধ্যে প্রায় ৮০ হাজার রয়েছে মুরুং (২০১১ সালের পরিসংখ্যান মতে)। যা জেলার মোট জনসংখ্যার প্রায় তেইশ শতাংশ। বর্তমানে তিনটি উপজেলায় মুরুং জনগোষ্ঠীর সংখ্যা প্রায় লাখের উপরে। বিগত শতাব্দীর আশির দশকেও এই সম্প্রদায়ের লোক শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। প্রায় শতভাগ পরিবারই ছিল জুম চাষ নির্ভর। যোগাযোগ ব্যবস্থা ছিলনা বললেই চলে। এছাড়াও দুর্গম পাহাড়ি এসব অঞ্চলে বিদ্যালয় বলতে তো ছিলইনা। তবে আশির দশক থেকে বান্দরবান জেলার মুুংদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল ‘শোয়ালগ মুরুং আবাসিক উচ্চ বিদ্যালয়’। এটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের Integrated Community Development Project (ICDP)’র তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
এদিকে থানচি উপজেলার আশার আলো নামে একটি আবাসিক হোস্টেল রয়েছে। এটিতে বর্তমানে ৫০ জন ছাত্র-ছাত্রী আবাসিক সুবিধা নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। আশার আলোর মাধ্যমিক স্তরের আরো একটি শাখা রয়েছে বান্দরবান সদরের বালাঘাটা এলাকায়। এখানেও আবাসিক সুবিধা নিচ্ছে মাধ্যমিক স্তরের ৩০ জন ছাত্র-ছাত্রী। এছাড়াও আলীকদম উপজেলায় রয়েছে ‘আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাস’। এখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১১০ জন ছাত্র-ছাত্রী আবাসিক সুবিধাসহ বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত আছে।
এবিষয়ে থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, চলমান দশকে মুরুং ছেলে-মেয়েরা পড়াশুনায় অনেকটা এগিয়ে আসলেও থানচি উপজেলার বড় মদক, ইয়াংবম, মালূমদিয়া, লিক্রি, পানঝিরি ও তিন্দু ইউনিয়নের কিছু কিছু এলাকার মুরুং ছেলে মেয়েরা যোগাযোগ ব্যবস্থার কারণে এখনো পিছিয়ে আছে। এছাড়াও পার্বত্য এলাকায় সন্ত্রস, চাঁদাবাজদের কারণেও কোন কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের কিছু লোকজন মুরুং ছেলে-মেয়েদেরকে শিক্ষিত করার প্রলোভনে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে তিনি বিশেষ করে ত্রিপুরা ও বম সম্প্রদায়ের লোকজনের কথা উল্যেখ করেন। তিনি আশা করেন এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে মুরুং ছেলে মেয়েরা অনেক দুর এগিয়ে যেতে পারবে।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মাহাবুবুর রহমান, পিএসসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর গণতান্ত্রীক ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষার অগ্রগতি ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কোন বিকল্প নেই। এই প্রেক্ষিতে পিছিয়ে পড়া মুরুং জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী মুরুংদের পাশে দাড়িয়ে তাদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বচেষ্ঠ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ