শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ছাত্রলীগ নেতার ফোন থেকে খুদে বার্তা : ভর্তি পরীক্ষায় জালিয়াতি
প্রথম পাতা » অপরাধ » ছাত্রলীগ নেতার ফোন থেকে খুদে বার্তা : ভর্তি পরীক্ষায় জালিয়াতি
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগ নেতার ফোন থেকে খুদে বার্তা : ভর্তি পরীক্ষায় জালিয়াতি

---

বাপ্পী, রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে জালিয়াতির দায়ে আটক শিক্ষার্থীর ফোনে ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান সুমনের ফোন নম্বর থেকে আসা খুদে বার্তা পাওয়া গেছে ৷ এ ঘটনায় এই শিক্ষার্তীকে ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদন্ড দিয়েছে ৷ এছা্ড়া শেষ দিনের পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে৷
দন্ডপ্রাপ্ত শিক্ষার্থী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমসত্মপুরের শফিউল ইসলামের ছেলে মাহমুদুল হাসান রাজু ৷ মোবাইল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করার অভিযোগে রাজশাহী নির্বাহী ম্যাজিস্টেট সাদিয়া জেরিন পাবলিক পরীক্ষা আইন (অপরাধ) ১৯৮০ সালের ১১(গ) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ৷
এদিকে এই শিক্ষার্থীর স্বীকারক্তি পত্রে থেকে জানা যায়, তার ফোনে এসএমএস প্রেরণ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ২০০৭-০৮ সেশনের গণযোগাযোগও সাংবাদিকতা বিভাগের শিক্ষাথীৃ আতিকুর রহমান সুমন ৷
প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, মাহমুদুল হাসান নামের এই শিক্ষার্থীর ইসমাঈল হোসন সিরাজী ভবনে ১০৪ নম্বর কক্ষে সকাল ১১-১২টায় “সি” ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষাচলাকালীন সময় তাকে আটক করা হয় ৷ সে মোবাইল ডিভাইস তথা এসএমএসের মাধ্যমে পরীক্ষায় জালিয়াতি করছিল ৷ প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রমাণিত হলে, তাকে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদন্ড প্রদান করে ৷
দন্ডপ্রাপ্ত শিক্ষার্থী স্বীকারোক্তি পত্রে উল্লেখ করেন, আমার সাথে থাকা ফোনে (০১৭২৩৫৫…০৪) নম্বর থেকে সেট কোড দুই এবং তিন এর উত্তর এসএমএসের মাধ্যমে সরবরাহ করা হয় ৷ আমার সেট কোড দুই ছিল আর উত্তর পত্র প্রেরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমসত্মপুরের মজিবুর রহমানের ছেলে ও সাবেক বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ শিক্ষার্থী আতিকুর রহমান সুমন ৷
ছাত্রলীগ সহ-সভাপতি যে নম্বর থেকে খুদে বার্তা দন্ডপ্রাপ্ত শিক্ষার্থীকে  প্রেরণ করে, তা এই নেতার ব্যবহৃত নম্বর বলে বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে ৷
ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হওয়ার পরে, তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রক্টর তারিকুল হাসান বলেন, যাবতীয় তথ্য র‌্যাব ও গোয়েন্দাদের কাছে দেওয়া হয়েছে তারা পরবর্তীতে করণীয় ঠিক করবে ৷
এ ব্যাপারে রাজশাহী র‌্যাব-৫ এর কমান্ডার মেজর আব্দুর রহিম বলেন,  বুধবার ও বৃহস্পতিবার ডিভাইসের মাধ্যমে জালিয়াতি চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং এ বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে ৷
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, বিষয়টি শুনেছি ৷ ঘটনাটি সত্য প্রমাণিত হলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ৷
এছাড়া দন্ডপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে কথা বলায় একই এলাকার দুরুল হুদার ছেলে জামিল সারওয়ার পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে ৷
পরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষার সময় রবীন্দ্রভবনের ২২৪ নম্বর কক্ষে থেকে নওগাঁ জেলার রানীনগরের হারুনার রশিদের ছেলে হাবিবুর রহমান ও রাজশাহী জেলার বাগমারার শামসুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম একে অন্যকে দেখাদেখির চেষ্টা করায় তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় ৷
এদিকে চারদিন ব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন শিক্ষক, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, রাজশাহী সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও এলাকাবাসীসহ সংশিস্নষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ৷
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাতকার ও আনুষঙ্গিক প্রক্রিয়ার সবকিছু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে ৷ 





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)