শুক্রবার ● ১৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরে প্রায় দু’বিঘার জমির কলা গাছ কর্তন
নাটোরে প্রায় দু’বিঘার জমির কলা গাছ কর্তন

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের ভাটোদাড়ায় শত্রুতা করে প্রায় দু-বিঘা জমির কলা গাছ কেটে ফেলা হয়েছে৷ তিন বছর আগে মোঃ খায়রুল ইসলাম জমির মালিক মোঃ আলাল হোসেন কাছ থেকে পৌনে দু-বিঘা জমি লীজ নিয়ে কলা গাছের বাগান করেন ৷ বছরে দশ’হাজার টাকা করে তিন বছরে ৩০ হাজার টাকা অগ্রিম দেন ৷ এ বছরের জানুয়ারী মাসে সময় শেষ হবার আগেই এলাকার আবুল রাজ্জাক পূর্ব শত্রুতার জের ধরে আড়াই’শ কলার কাঁন্দ সহ সাতশ’ কলার গাছ কেটে ফেলেন তবে জমির লীজ গ্রহীতা এবিষয়ে কিছই জানেনা ৷ জমির লীজ গ্রহীতা খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার তিনি জমিতে কলা কাঁন্দ কাটতে গিয়ে দেখেন জমির সব গাছ কে বা কারা কেটে ফেলে গেছে ৷ খায়রুল ইসলাম জমির মালিকে জানালে তিনিও কিছু জানেন না বলে জানান ৷ জমির লীজ গ্রহীতা খায়রুল ইসলাম এই জমিতে এ পর্যন্ত প্রায় একলাখ টাকা খরচ করেছেন বলে জানান৷ বিভিন্ন এনজিও থেকে তিনি টাকা লোন নিয়ে এই কলার জমি চাষ শুরম্ন করেন৷ এব্যাপারে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপজেলা কৃষিকর্মকর্তাকে জানানো হয়েছে ৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা