শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ এর কর্মশালা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ এর কর্মশালা
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ এর কর্মশালা

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) গাজীপুরে ফসল প্রজননের জন্য ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ’ (পিপিপি)-এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে শনিবার গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ প্রজনন বিভাগের সেমিনার হলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্য- (১) গুরুত্বপূর্ণ ফসলের জাতের বৈশিষ্ট্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা ও অংশগ্রহণ করা। (২) পিপিপি-এর মাধ্যমে ভবিষ্যতের ফসল প্রজনন সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা প্রদান করা।

বাংলাদেশ উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব সমিতির (পিবিজিএসবি) আয়োজনে এবং এগ্রি বিজনেস, এসিআই লিমিটেডের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন প্ল্যান ব্রিডিং এন্ড জেনোটিক সোসাইটি অফ বাংলাদেশের (পিবিজিএসবি) সভাপতি ডঃ মোঃ খাইরুল বাসার।

প্ল্যান ব্রিডিং এন্ড জেনোটিক সোসাইটি অব বাংলাদেশের (পিবিজিএসবি) মহাসচিব অধ্যাপক ডঃ এ.কে.এম. আমিনুল ইসলামের পরিচালনায় কর্মশালায় সন্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গাবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহাপরিচালক ডঃ ভাগ্য রাণী বণিক।

এগ্রি বিজনেস, এসিআই লিমিটেডের উপদেষ্টা অধ্যাপক ডঃ লুতফর রহমান ফসল প্রজনন এর জন্য পিপিপি-এর উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরও সাতটি প্রতিবেদন উপস্থাপন করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীর মধ্যে অন্তর্ভূক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় এর প্রভাষক, প্রফেসর, বারি ও ব্রি বিজ্ঞানী, কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সির (এসসিএ) কার্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ।

কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী মনে করেন যে, এটি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এর বিজ্ঞানী, দেশের বিশ্ববিদ্যালয় এবং বে-সরকারী কোম্পানী গুলোর মন-মানসিকতার পরিবর্তন আনতে সক্ষম হবে। অংশগ্রহনকারীগন বাংলাদেশের ফসল উৎপাদন, গুন, আকার-আকৃতি, রং, পুষ্টিগুন এর উপর ভিত্তি করে ফসল প্রজননের জন্য পিপিপি-গবেষণা ও উন্নয়ন এর সম্ভাবনা গুলো আলোচনা করেন। তারা আরও পরামর্শ করেন পি.পি.পি কে শক্তিশালী করার উদ্দেশ্যে নতুন ফসলের জাত উন্নয়নের মাধ্যমে টেকসইক কৃষির জন্য নিন্মলিখিত বিষয় গুলোর উপর গুরুত্বদেওয়া প্রয়োজন :

১. পাবলিক ইনষ্টিটিউট-এর বিজ্ঞানী এবং বেসরকারী কোম্পানীর ব্যক্তিবর্গের মন-মানসিকতা ও মনোভাব এর পরিবর্তন করা।
২. বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয় / বেসরকারী কোম্পানীগুলোর প্রশিক্ষণ প্রাপ্ত প্রজননবিদ/প্রজননবিদ্যা বিশেষজ্ঞ/বায়োটেকনোলজিষ্টদের মধ্যে উন্নতমানের সহজলভ্য টেকসই নেটওয়ার্ক তৈরী করা।
৩. প্রজননবিদদের বিভিন্ন জাতের বেনিফিট শেয়ারিং বিবেচনা করা উচিত।
৪. প্রজননবিদদের নিজের প্রতিষ্ঠানের প্রতি অনুগত্য থাকা উচিত।
৫. যৌথ গবেষণার জন্য যন্ত্রপাতি জ্ঞান এবং ল্যাবের সুবিধা এবং আর্থিক সুবিধা প্রদান করা।
৬. জার্মপ্লাজম বিনিময়ের জন্য পাবলিক প্রতিষ্ঠান ও বে-সরকারী কোম্পানীগুলোর মধ্যে ইন্টালেক্চুয়াল প্রপারটি রাইট এর বাস্তবায়ন করা ।
৭. উন্নত জাত উদ্ভাবন ও বীজ উৎপাদন পদ্ধতির জন্য কোম্পানীগুলোকে অর্ন্তভূক্ত করা যেমন- বিএডিসি যাতে তারা নিজেরা বীজ উৎপাদন করতে পারে। পাবলিক ও বে-সরকারী সেক্টরগুলো একসাথে কাজ করে এইসব জাতগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারে।
৮. বীজ প্রত্যয়ন এজেন্সির জাত পরীক্ষক ইউনিটকে পুনঃর্গঠন করা উচিত।

এই কর্মশালা ভবিষ্যতের উদ্ভিদ প্রজনন বিদ্যা গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে নীতি-নির্ধারক একাডেমিশিয়ান এবং সরকারী ও বে-সরকারী সেক্টরকে সুবেদি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ