শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিষাক্ত আমে বাজার সয়লাব : বাড়ছে মরণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিষাক্ত আমে বাজার সয়লাব : বাড়ছে মরণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি
শনিবার ● ৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিষাক্ত আমে বাজার সয়লাব : বাড়ছে মরণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) অধিক মুনাফার লোভে কতিপয় অসাধু ব্যবসায়ী অপরিপক্ষ কাচা আমের উপর বিষাক্ত কার্বাইড প্রয়োগ করে আমগুলো পাঁকাতে শুরু করেন। তাদের পাঁকানো আম গুলো দীর্ঘ মেয়াদী করতে বিষাক্ত ফরমালীন যুক্ত করে পচন রোধে মওজুদ করেন এবং তারপর শুরু করেন বাজারজাত করণ।

আর সেই বিষাক্ত আমগুলোতে এখন বাজার সয়লাভ। এখন সারা দেশের অলিতে গলিতে আটি বিহীন পাঁকা আম। আর এসকল আম মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত বৃহত্তর রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জকে আমের সম্রাজ্য বলা হয়। সেখাকার ৩টি উপজেলা শিবগঞ্জ, ভোলাহাট এবং নাচুল জোড়ে মাঠের পর মাঠ ব্যাপী সারি সারি আমের বাগান। সেখান থেকে প্রতি দিন লক্ষ লক্ষ টন আম দেশের বিভিন্ন স্থানে এনে বাজারজাত করা হয়।

চাহিদা মেঠানো হয় সমগ্র বাংলাদেশের লোকজনের। কিন্তু সঠিকভাবে বাজার জাত না করার ফলে হিতে বিপরীত হয়ে দাড়াতে শুরু করেছে। যার ফলে এসকল আম খেয়ে সৃষ্টি হচ্ছে মানব দেহে মরণ ব্যাধি ক্যান্সারের মত কঠিণ রোগ।

উল্লেখ্য, বিগত দিনে চাঁপাই নবাবগঞ্জে হঠাৎ করে ঝড় বয়ে যাওয়ায় শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট, সোনা মসজিদ ও নাচুলসহ বিভিন্ন আম বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। অপরিপক্ষ আম গাছ থেকে খসে পড়লে বাগানের মালিকরা কাঁচা আম বিক্রি করেন বিভিন্ন আড়ৎদারের কাছে।

আড়ৎদাররা কাঁচা আম ৮ থেকে ১০ টাকা কেজি দরে ইতিপূর্বে বাজারে বিক্রি করে অনেকেই লাভবান হয়েছেন। আর গোটাকয়েক অসাধু ব্যবসায়ী সেই অপরিপক্ষ কাচা আম মজুদ করে রেখে এখন রমজানকে বেচে নিয়ে কাঁচা আমের উপর বিষাক্ত কার্বাইড প্রয়োগ করে আমগুলো পাঁকাতে শুরু করেন। তাদের পাঁকানো আম গুলো দীর্ঘ মেয়াদী করতে বিষাক্ত ফরমালীন যুক্ত করে পচন রোধে মওজুদ করেন। শুরু হয় বাজারজাত করণ।

বাজারে চোখ রাখলেই লকনা এবং হিমসাগর জাতের পাঁকা আমবাজারে পাওয়া যাচ্ছে, অথচ এ আমগুলো সরকারীভাবে ৮ জনু থেকে ১৫ জুনের পূর্বে পরিপক্ক হবে না বলে বিশেষজ্ঞদের নির্দেশ রয়েছে।

নিম্নে আমের নাম ও সরকারীভাবে বাজারজাতের তারিখ উল্লেখ করা হল: গোবিন্দভোগ ২৫ মে‘র পর, গুলাব খাস ৩০ মে‘র পর, গোপাল ভোগ ১লা জুনের পর, রাণী পছন্দ ৫ জুনের পর, হিমসাগর বা ক্ষিরসাপাত ১২ জুনের পর, ল্যাংড়া ১৫ জুনের পর, লক্ষণভোগ ২০ জুনের পর, হাড়ি ভাঙ্গা ২০ জুনের পর, আম্রপালী ১লা জুলাই থেকে, মল্লিকা ১লা জুলাই থেকে, ফজলি ৭ জুলাই থেকে এবং আশ্বিনা ২৫ জুলাই’র পর।

চাঁপাই নবাবগঞ্জে প্রকৃত পাঁকা আম এখনো গাছে গাছে শোভা পাচ্ছে। সময় হলে তা বাজারজাত করা হবে। চাঁপাই নবাবগঞ্জ থেকে সিলেট এসে এ আমগুলো বিক্রি হতে পারে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা মূল্যে।

অথচ এ আমগুলো সময়ের অনেক আগেই বাজারে পাওয়া যাচ্ছে। আর বর্তমানে এ লকনা ও হিমসাগর জাতের পাঁকা আম বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায়। এ থেকে প্রতিয়মান হয়, ঝড়ে আক্রান্ত অপরিপক্ক আমের উপর কার্বাইড ও ফরমালিন ব্যবহার করে তা বাজারজাত করা হচ্ছে। যারা এসকল আম পবিত্র রমজান মাসে আহার করছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অনেকে জানিয়েছেন।

এদিকে সিলেটের প্রতিটি এলাকায় গিয়ে দেখা যায় লকনা এবং হিমসাগর আমে বাজারগুলো ভরপুর। তাই প্রত্যেকটি এলাকায় মোবাইল কোট পরিচালনা করে এসকল অসাধু ব্যবসায়ীদের আমের উপর নিরিক্ষণ করা হলে সঠিক রহস্য বের হবে বলে বিজ্ঞজনেরা মনে করেন।

বিশেষজ্ঞরা জানান কোন বস্তুকে দীর্ঘ মেয়াদী সতেজ রাখতে হলে এর উপর ফরমালিন প্রয়োগ করতে হয়। যেমন মৃত ব্যক্তির লাশ হিমাগারে রাখতে হলে ফরমালিন ব্যবহার করা হলে লাশের পচনরোধে সহায়ক ভুমিকা থাকে। ইদানিং ফলের উপর বিষাক্ত ফরমালিন ব্যবহারে মানবদেহে বিভিন্ন কঠিন রোগের প্রকোপ বেড়েই চলছে।

নিম্নে আমের নাম ও সরকারীভাবে বাজারজাতের তারিখ উল্লেখ করা হল : গোবিন্দভোগ ২৫ মে‘র পর। গুলাব খাস ৩০ মে‘র পর। গোপাল ভোগ ১লা জুনের পর রাণী পছন্দ ৫ জুনের পর। হিমসাগর বা ক্ষিরসাপাত ১২ জুনের পর। ল্যাংড়া ১৫ জুনের পর। লক্ষণভোগ ২০ জুনের পর। হাড়ি ভাঙ্গা ২০ জুনের পর। আম্রপালী ১লা জুলাই থেকে। মল্লিকা ১লা জুলাই থেকে। ফজলি ৭ জুলাই থেকে এবং আশ্বিনা ২৫ জুলাই থেকে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ