শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে : ওবায়দুল কাদের
প্রথম পাতা » গাজিপুর » আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে : ওবায়দুল কাদের
শুক্রবার ● ৯ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে : ওবায়দুল কাদের

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশেই বিএনপি নেতা মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

৮ জুন বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী চেরাগ আলী মার্কেট এলাকায় ঈদ উপলক্ষে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্যান্টনম্যান্টের মইনুল রোডের বাড়িও উচ্চ আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে। সেখানেও সরকারের কোনো ভূমিকা ছিল না।

মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী কাপড় ছাড়া খালি গায়ে এলাকা ছেড়েছে। সেটা জনগণ ভুলে যায়নি। সেসময় নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্দকৃত গণভবন ও ধানমন্ডিতে শেখ রেহেনার জন্য বরাদ্দকৃত বাড়িটিও কেড়ে নেয়া হয়েছিল।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ সড়ক ও জনপথ বিভাগের পদস্থ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)