শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত উপকূল জুড়ে বর্ষণ
প্রথম পাতা » পটুয়াখালী » পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত উপকূল জুড়ে বর্ষণ
সোমবার ● ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত উপকূল জুড়ে বর্ষণ

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.১৯মি.) গভীর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারনে সাগর উত্তাল রয়েছে। কুয়াকাটা উপকুল জুড়ে শুরু হয়েছে ভারী বর্ষণ। পাশাপাশি দেখা দিয়েছে দমকা ও ঝড়ো হাওয়া। উপকূলসহ পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত জারী করেছে আবহাওয়া অফিস। ফলে সকল ছোট-ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ আর ঝড়োহাওয়ার কারনে কর্মজীবী মানুষের কর্মচাঞ্চল্যতা স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
কলাপাড়া আবহাওয়া অফিস জানায়, গভীর বঙ্গেপসাগরে মৌসুমী নিম্নচাপের কারনে উপকূলীয় কুয়াকাটা এবং এর আশেপাশের এলাকায় ভারী ও হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত ৯টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ৪৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
মৌসুমী নিম্নচাপের কারনে সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ উপকূলে তিন নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ছোট আকারের সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তবে যেকোন সময় আবহায়া পরিবর্তন ঘটতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সংকেত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে কৃষকদের জন্য বৃষ্টিপাত আবশ্যক হলেও শনিবার রাত থেকে ভারী বর্ষনের কারনে নদী বেষ্টিত এলাকার মানুষের মধ্যে ঘূর্ণিঝড়ের আতংক দেখা দিয়েছে। এছাড়াও বেড়ীবাঁধের বাইরে অরক্ষিত অবস্থায় রয়েছে আতংকগ্রস্ত হাজারো পরিবার। তবে বেশ কিছু মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বর্তমানে উপকূলে ঝড়োহাওয়া ও বাতাস বইছে। সমিতির পক্ষ থেকে সকল ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে সর্তক করে দেয়া হয়েছে। যাতে তারা তাদের ট্রলার নিরাপদে নিয়ে আসেন। রবিবার সকাল থেকে এ পর্যন্ত অনেক ট্রলার মহিপুর আলীপুর (শিববাড়ীয়া) নদীতে এসে পৌছেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)