বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ফোর লেনের কাজে অবহেলা : সওজের দুই প্রকৌশলীকে শোকজ
গাজীপুরে ফোর লেনের কাজে অবহেলা : সওজের দুই প্রকৌশলীকে শোকজ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চলমান ফোর লেন উন্নীতকরণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।
২১ জুন বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন করতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন উন্নীতকরণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিন রেজা এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হককে শোকজের নির্দেশ দেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন