বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ’র দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ’র দাফন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৩ মি.) সিলেটের বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ (৭০)’র দাফন সম্পন্ন করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ওই দিন বাদ আসর মরহুমের নিজ বাড়ি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে জানাযার নামাষ শেষে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। জানাযারা নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র নেতৃত্বে থানার একটি চৌকুস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
মৃত্যুকালে খাজাঞ্চী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়াৃমী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, এসআই কল্লোল গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রঞ্জিত চন্দ্র ধর রণ, সাবেক কমান্ডার তৈয়ব আলী, আনোয়ার মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, খাজাঞ্চী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মকদ্দুছ আলী, মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, উস্তার আলী, ওয়াব আলী, মাহমদ আলী, আলকাছ আলী, তাহিদুজ্জামান, ছানাউর আলী, নীরেশ বৈদ্য, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন প্রমুখ।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)