শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা অপরিহার্য
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা অপরিহার্য
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা অপরিহার্য

---

লায়ন মো. গনি মিয়া বাবুল :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা অপরিহার্য। সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে যাকাত আদায় ও বিতরণ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। বিত্তবানরা ইসলামের বিধি মোতাবেক যাকাত প্রদান করলে তা সমতা ভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে। তিনি দেশের করদাতাদের ন্যায় যাকাত প্রদানকারীদের তালিকা প্রণয়ন করে তাদের সনদ প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, যাকাত প্রদানে আগ্রহী করার লক্ষ্যে সরকারি ও বেসরকারী উদ্যোগে গণসচেতনতামূলক কর্মসূচী গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়ন প্রয়োজন। বিত্তবানদের যে সম্পদের অপচয় হয় তা গরীবদের মাঝে বিতরণ করতে পারলে এতোদিনে বাংলাদেশ হতো উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিলো দারিদ্র ও ক্ষুধামুক্ত সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাৎ বরণ করার পরবর্তী দীর্ঘ সময় দেশে মুক্তিযুদ্ধের চেতনা ছিলো ভূলণ্ঠিত, ফলে দীর্ঘ ৪৬ বছর পর আজো সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্যে নিরলসভাবে কাজ করছেন। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যাকাত প্রদান করলে অবশিষ্ট সম্পদ নিরাপদ ও বরকতময় হয়। ফলে প্রত্যেক ধনী মানুষের ধর্মীয় বিধি-মোতাবেক যথাযথভাবে যাকাত প্রদান করা উচিত। ২৩ জুন শুক্রবার ভোর রাত ৩টা থেকে ৩:৩০মিঃ পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রচারিত ‘কল্যাণময় সাহ্রী’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় তিনি এসব কথা বলেন। জনপ্রিয় টিভি উপস্থাপক এইচ এম বরকতউল্লার উপস্থাপনায় এই অনুষ্ঠানে তাঁর সাথে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গুলশান-২ ভোলা জামে মসজিদের খতিব মাওলানা সারোয়ার হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিল্পী শরিফুল ইসলাম।





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)