শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে ধূম্রজাল : আদালতে হত্যা মামলা দায়ের
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে ধূম্রজাল : আদালতে হত্যা মামলা দায়ের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে ধূম্রজাল : আদালতে হত্যা মামলা দায়ের

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) খাগড়াছড়ির পানছড়িতে মিরসরাইয়ের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহতদের স্বামী বলছে আত্মহত্যা। আর তার স্বজনরা বলছে পরিকল্পিত হত্যা। ওই গৃহবধূর নাম স্বপ্না হাজারী (৪০)। সে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৃত নির্মল বণিকের মেয়ে ও খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজারের যোগেশ হাজারীর ছেলে গোপাল হাজারীর স্ত্রী। গত ১ জুন রাত ১১টায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ। নিহতের গলার দুই পাশে কাটা দাগ ছিল। পরে গত ৭ জুন নিহতের ভাই মেকু বণিক বাদি হয়ে গোপাল হাজারী, ছবি ধরসহ ৫জনকে আসামী করে খাগড়াছড়ি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতে দায়েরকৃত মামলার বিবরণ ও স্বপ্না হাজারীর ভাই মেকু বণিকের অভিযোগ, গত ১লা জুন গভীর রাতে তার ছোট বোনের স্বামী গোপাল হাজারী তাদেরকে ফোন করে বলেন তার বোন স্বপ্না আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরের দিন ভোরে পরিবার পরিজন নিয়ে পানছড়িতে ছুটে যান তারা। গিয়ে জানতে পারেন তার বোনকে পানছড়ি উপজেলা কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখতে পান তার ছোট বোনের গলার দুই পাশ কাটা। পরে তিনি পানছিড় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ ও গোপাল হাজারীর পালিত সন্ত্রাসী বাহিনী মামলা দায়ের করতে দেয়নি। এসময় তাদেরকে প্রায় ২ ঘন্টা আটকিয়ে রাখা হয়। তার বোনকে মাতাল স্বামী গোপাল হাজারীও তার প্রেমিকা ছবিসহ সঙ্গবদ্ধ মাতালদল খুন করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো অভিযোগ করেন, প্রায় ৩ মাস আগে গোপাল হাজারী স্বপরিবারের সাজেকে ঘুরতে যায়। ওখানে উপস্থিত হন গোপাল হাজারীর প্রেমিকা বিধবা ছবি ধর। পরে গোপাল বণিক ও ছবি ধরের অনৈতিক কর্মকান্ড তার বোন স্বপ্না হাজারী দেখে ফেলে। এর পরে সে লোক লজ্জার ভয়ে বাবার বাড়িতে চলে আসে। হত্যাকান্ডে তিন দিন আগে তার বোনকে নিজ বাড়িতে নিয়ে যায় গোপাল হাজারী। ঘটনার দিন গোপাল হাজারী, ছবি ধর, বিপ্লব পাল, সুজল ধর, মনতোষ পাল বাড়িতে মদের আসর বসান। এসময় তার বোন বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে একটি ধারালো সাবাল দিয়ে তার গলার বিভিন্ন অংশ কেটে ফেলে। ২১ বছর ধরে বিভিন্ন নির্যাতন সহে ছেলে মেয়ের দিকে তাকিয়ে স্বপ্না স্বামীর সংসার করে আসছে। গোপাল হাজারী প্রায় রাতে মদ খেয়ে স্বপ্নাকে মারধর করতো। পানছড়ি থানা পুলিশ মামলা না নেয়া তিনি বাধ্য হয়ে খাগড়াছড়ি আদালতে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বোনের ছেলে জীবন বণিক জানান, ঘটনার ৩ দিন আগে স্বপ্না তার বাবার বাড়ি থেকে শ্বশুড় বাড়িতে যান। কিন্তু এই কয়েক দিনের মধ্যে এমন কি ঘটেছে যে তার মাসি আত্মহত্যা করেছে? তার মাসিকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
তিনি আরো বলেন, থানা পুলিশকে ঘুষ দিয়ে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া তাদেরকে ওই দিন পানছড়িতে আটকিয়ে রাখা হয়েছে। পরে স্বপ্নার বড় ভাই থেকে জোর করে পুলিশ কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বারের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিলে তিনি একটি ইফতার মাহফিলে রয়েছেন বলে জানান। পরে এই প্রতিবেদককে মামলার তদন্ত কর্মকর্তা মনোজ কান্তি কুড়ির সাথে যোগাযোগ করতে বলেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)