শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আধুনিক যুগেও মধ্যযুগীয় প্রচারণা শব্দ দূষণে অতিষ্ঠ সিলেটবাসী
প্রথম পাতা » অপরাধ » আধুনিক যুগেও মধ্যযুগীয় প্রচারণা শব্দ দূষণে অতিষ্ঠ সিলেটবাসী
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আধুনিক যুগেও মধ্যযুগীয় প্রচারণা শব্দ দূষণে অতিষ্ঠ সিলেটবাসী

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি ::  (৯আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৮মি.) আধুনিক যুগেও মধ্যযুগীয় প্রচারণা শব্দ দূষণে অতিষ্ঠ সিলেটবাসী। প্রচারণার ক্ষেত্রে মাইকের ব্যবহার এখনো ব্যবসায়ীদের কাছে আস্থার প্রতিক। আর এ কারণে শব্দ দূষণ মাত্রারিক্তভাবে বেড়ে চলেছে। শব্দ দূষণের ক্ষেত্রে মাইকের পাশাপাশি গাড়ি হাইড্রলিক হর্ণও মারাত্মক প্রভাব ফেলেছে জনজীবনে।

প্রবাসী অধ্যুষিত দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট শহরে দেশের অন্যান্য শহরের চেয়ে সিলেট ও সিলেটের মফস্বল শহরে ব্যক্তিগত গাড়ি, অভিজাত বিপনি ও ধর্মীয় প্রতিষ্ঠান অনেক বেশি। রমজান মাসে মাইক ও স্পিকার বাজিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা চালানো, মোবাইল কোম্পানির সিম বিক্রি ও ঈদের বাজারে আসা ব্যাক্তিগত গাড়ি ও গণপরিবহনের হর্ণের শব্দে অতিষ্ঠ নগরবাসী।

সিলেট জেলার বিভিন্ন পৌশহর ঘুরে দেখা যায়, পৌরশহরে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২টি গাড়ি মাইক নিয়ে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান প্রতারণামূলক শ্লোগান নানা অফার, ডাক্তারদের পরিচিতি মূলক প্রচারনা, প্রশাসন ও ব্যবসায়ীদের প্রচারণা বাড়ছে ব্যাপক হারে। এতে প্রতিনিহত মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বধির হওয়া থেকে শুরু করে মাথায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের উপর এর মারাত্মক প্রভাব পড়ছে।

ব্যাংকে টাকা উত্তোলন করতে আসা মাহিদুল হক জানান , তাঁর বাবা বিদেশ থেকে পিন নাম্বারে টাকা পাঠিয়েছেন। লিখতে গিয়ে তিনি একটি নম্বর ভুল করায় টাকা তুলতে পারছেন না। পুনরায় পিন নম্বর নিয়ে আসতে তিনি বাবাকে মুঠোফোনে কল করেন। প্রায় আধঘন্টা পর তার মুঠোফোনে কল আসলে তিনি মাইকের অতিরিক্ত শব্দের কারণে কিছু শুনতে পারেননি। অগত্যা তাকে আগামীকাল আবার আসতে হচ্ছে। মাহিদুল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিজ্ঞাপনের জন্য মানুষ এখনও মাইক চালায়। আরকি কোন মাধ্যম নেই?

জনৈক বৃদ্ধ বলেন- ‘বাবা রোজা মাসও শান্তি নাই। খালি আওয়াজ আর আওয়াজ। বাসার আশেপাশে রাস্তায় মাইকের আওয়াজর লাগি কুরআন শরীফ পড়তে বসলে ও পড়তে অসুবিধা হচ্ছে’।

উপশহর পয়েন্টে স্কুলগামী এক ছাত্র গাড়ির হর্ণ এর কারনে কানে হাত দিয়ে দাড়িয়ে যায়। তাকে এসময় খুব আতংকিত মনে হয়েছে। শুধু শহর নয় শব্দ দূষণের এ মাত্রা গ্রামের হাট-বাজার এলাকাসহ সর্বত্র ছড়িয়ে পড়ছে।

শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির সভাপতি মাওলানা মাশহুদ বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে প্রচার প্রচারণার নানা মাধ্যম থাকা সত্তেও কেন জানি মানুষ মধ্যযুগের এ দূষণকারী প্রচার ম্যাধমকে বেঁচে নেয়। প্রচারণার অনেক মাধ্যম রয়েছে। ফেসবুকে পেইজ খুলে আপনি পণ্যের বিষয়ে প্রচারণা চালাতে পারেন।

সাংবাদিক আরাফাত হোসেন বলেন, ধর্মীয় দ্বীনের শিক্ষা প্রচার সেই আদিকাল থেকে। তবে লক্ষ্য রাখা উচিত যাতে অন্যের বড় কোন সমস্যা না হয়।

নাক, কান, গলার ডাক্তার কাজী আক্তার হোসেন বলেন, অতি উচ্চ মাত্রায় শব্দ দূষণের ফলে যে কোন বয়সে মানুষের শাররীক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তবে শিশুদের মধ্যে এ ঝুঁকি বেশি।

সিসিকের এক কর্মকর্তা বলেন, ধর্মীয় বিষয় ব্যাতিত প্রচার প্রচারণার ক্ষেত্রে নিদিষ্ট নীতিমালা রয়েছে। ব্যাক্তি বা প্রতিষ্ঠান এ আইন ভাঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)