শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুন ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বসত-বাড়ি রক্ষা করতে দিশেহারা কৃষক
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বসত-বাড়ি রক্ষা করতে দিশেহারা কৃষক
শনিবার ● ২৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে বসত-বাড়ি রক্ষা করতে দিশেহারা কৃষক

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক দারিদ্র কৃষক তার বসত-বাড়ী রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নিয়েও তার ভিটে-মাটি রক্ষা করতে পারছেন না এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে। প্রতিনিয়ত বাড়ী ছাড়তে হত্যা-গুমসহ নানা ভাবে হুমকী দিয়ে যাচ্ছে ওই কৃষক পরিবারটিকে। আইন মানছে না ওই প্রভাবশালী ব্যক্তি।
চার সন্তানের জনক কৃষক আবুল কালামের (৫৫) অভিযোগ, দীর্ঘ ৩০ বছর পূর্বে প্রাকৃতিক দূর্যোগে তাদের পৈত্রিক সম্পত্তি নদীতে বিলীন হয়ে যায়। পরে তিনি তার পরিবার নিয়ে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বাসিন্দা হাতেম কারীর কাছ থেকে বাজার মুল্যে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বসত-বাড়ি নির্মাণসহ আবাস যোগ্য করে তোলেন উক্ত জমি। কিন্তু গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় আমীর হোসেন নামে এক প্রভাবশালী তার বাড়ির পাশে ৫ শতাংশ জমি ক্রয় করেন। আমীর হোসেন জমি ক্রয়ের পর থেকেই কৃষক পরিবারটিকে নানা ভাবে হয়রানী করে আসছেন বলে জানান তিনি।
এদিকে জুন মাসের প্রথম দিকে কৃষক আবুল কালামের স্ত্রী মোসাঃ জেসমিন বেগম গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। আবুল কালামের বাড়িটি পরিত্যক্ত রয়েছে এমন সংবাদ শুনে আমীর হোসেন তার লোকজন নিয়ে গত ১৪ জুন সম্পূর্ণ বাড়িটিকে তারকাটার বেড়া দিয়ে কর্ডন করে রাখেন। স্থানীয়দের মাধ্যমে এমন খবর শুনে আবুল কালাম তাৎক্ষনিকভাবে দেশে পৌছে দেখেন তার বাড়িটি তারকাটার বেড়ায় অবরুদ্ধ করা হয়েছে। এসময় তিনি তার বাড়ির প্রবেশ পথের তারকাটার বেড়ার একাংশ সরিয়ে পরিবার নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এতে আমীর হোসেন ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে তাদের ওই বাড়ি থেকে নেমে যেতে বলে এবং মারধরের হুমকীসহ অকথ্য ভাষায় গাল-মন্দ করেন।
কোন উপায়ান্ত না পেয়ে আবুল কালাম সংশ্লিষ্ট থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দিলে ওই থানার সেকেন্ড অফিসার এসআই মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে যান এবং প্রাথমিকভাবে কাগজপত্র দেখে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাঝির হতে বলেন। পরে উভয় পক্ষ থানায় হাঝির হয়ে অফিসার ইনর্চাজ এর কাছে মিমাংসার জন্য মৌখিক মুচলেকা দিয়ে আসেন। কিন্তু থানা থেকে আমীর হোসেন এলাকায় পৌছে পুনরায় তাদের বাড়ি ত্যাগ করার জন্য বলেন। অন্যথায় হত্যা-গুমসহ নানা ভাবে হুমকী দিয়ে থাকেন। বর্তমানে তার পরিবারটি নিয়ে অনিশ্চয়তার মধ্য রয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত ওই কৃষকের বাড়ি আমীর হোসেন কর্তৃক কাটাতারের বেড়া দিয়ে কর্ডন করা রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত আমীর হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে আমীর হোসেন এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ করে রাখেন।
প্রতিবেশি রাজা সরদার ও চানু মিয়া জানান, যে জমি দখলের জন্য আমীর হোসেন উঠেপরে লেগেছে উক্ত জমি কৃষক আবুল কালামের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু আমীর তার গায়ের জোরে লোকজন নিয়ে নিরিহ আবুলের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানী করে আসছে। দেশে আইন কানুনের সঠিক প্রয়োগ না থাকায় গরীবদের উপর এভাবেই জুলুম চলছে বলেও অভিমত তাদের।
রাঙ্গাবালী থানার এসআই মো. হারুন অর রশিদ বলেন,অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে কাগজপত্র দেখে তারকাটার বেড়া দেয়া জমি কৃষক আবুল কালামের বলে আমার ধারনা হয়। ওই সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে ডেকে কাগজপত্র এবং স্থানীয়দের নিয়ে থানায় আসতে বলি। কিন্তু কি কারনে আবুল কালামের জমি আমীর হোসেন দাবী করে তাকে হয়রানী করে আসছে তা আমার বোধগম্য নয়।





আর্কাইভ