রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শিশু
ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শিশু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিরাশপাড়ার বৌবাজার এলাকায় ২৩ জুন শুক্রবার সন্ধ্যায় ঘরের ছাদে লাঠি দিয়ে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে।
তারা হলো, স্থানীয় আমির হোসেনের বাড়ির ভাড়াটে আব্দুর রশিদের মেয়ে সীমা (১১) এবং আলমগীর হোসেনের ছেলে শাওন (১০)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া এলাকায়।
সীমার বাবা আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, আমির হোসেনের ভাড়া বাড়ির চালের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন চলে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমা ও শাওন ঘরের ছাদের উপর খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠিটি বিদ্যুতের তারে লেগে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নীচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, সীমার শরীর ৯৯ শতাংশ এবং শাওনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এমতাবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। টঙ্গী থানা পুলিশের ওসি মোঃ ফিরোজ তালকদার বলেন, এ খবর তার জানা নেই।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ