শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ
রবিবার ● ২৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ

---বরগুনা প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় ভোর ৬.১০মি.) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিকদার পরিবারের পক্ষ থেকে বেতাগী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭২টি ওয়ার্ডের ১৫০০ জন দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বরগুনা জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু, বাবার আদার্শকে অটুট রেখে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার সর্বত্র অঞ্চলের গরীব দুঃস্থ নারীদের সাথে ঈদ আনন্দ ভাগা-ভাগি করে নেবার লক্ষ্যে তার সহকর্মীদের মাধ্যমে গ্রামের বাড়ি- বাড়ি দুঃস্থ নারীদের মাঝে কাপর পৌছে দেন। আমরা হয়তো সকলকে দেখি নিজ সমাজের প্রতিনিধিগন নিজ হাতে কাপর বিতারন করেন কিন্তু শিকদার পরিবার কেন তাদের সহ-কর্মীদের মাধ্যমে বাড়ীতে বাড়ীতে দুঃস্থদের দুয়ারে ঈদের বস্ত্র পৌছে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে এই বাড়ি বাড়ি পাঠানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন- আমার বাবা মরহুম প্রফেসর ড. আবুল হোসেন শিকদার সাহেব জীবদ্দশায় গরীব, দুঃখী, অসহায় মানুষদের পাশে ছিলেন। তাদের সুখে দুঃখে যেমন পাশে থাকতেন তেমনি আমরা তার সন্তানেরা বাবার মত করে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এলাকার গরীব, দুঃখী মানুষেরা সহ বেতাগীর সর্বস্তরের মানুষদেরকে নিয়েই আমাদের পরিবার। পরিবারের দূর্বল সদস্যদেরকে যেমন অন্যরা সবাই সাহায্য করে, তেমনি বেতাগীর গরীব, দুঃখী সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমরা যারা ভাল অবস্থানে আছি, তাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। তবেই আমরা ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বেতাগী গড়তে পারবো বলেন নাহিদ মাহমুদ হোসেন লিটু ।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই বাজারে বা অফিসে দুঃস্থদের কাপড় দিয়েছেন, আপনি অন্যের হাতে বাড়ি বাড়ি পাঠালেন ? এমন প্রশ্নের জবাবে তিনি মুচকি হেসে বলেন আমি নিজে সব ওয়ার্ডের সবাইকে চিনি না, কে দুঃস্থ ? কে গৃহহীন তা আমি জানি না। এই সব ঐ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা অর্থাৎ মেম্বার এবং রাজনীতিবিদরাই ভাল জানেন। তাই তাদের হাতেই পাঠিয়েছি। আমার একার পক্ষে ২ দিনে সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব ছিল না। আমি বিশ্বাস করি। কাউকে উপহার দিলে তা তার নিকট পৌছে দেয়া উচিৎ। অনেকেই আত্মসন্মানের কারনেও এসে নিতে চায় না।
আমি তরুন সমাজের প্রতিনিধি। মানুষ তরুনদের কাছে ব্যাতিক্রম কিছুই আশা করে। তাই আমি নবীন প্রবীনের সমন্বয়ে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করে বেতাগীকে এগিয়ে নিয়ে যেতে চাই।
আপনাদের সাংবাদিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা গঠন মূলক সংবাদ করবেন। আপনাদের কলমের উপড় নির্ভর করে সমাজের অগ্রগতি। আমি কোন অন্যায় করলে, অবশ্যই সেটি নিয়ে লিখবেন। গঠন মূলক সমালোচনা করবেন।





আর্কাইভ