শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে প্রতিশ্রুতি রেখেছেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে প্রতিশ্রুতি রেখেছেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে প্রতিশ্রুতি রেখেছেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৪.৪২ মি.)পার্বত্য জেলা খাগড়াছড়ির বুকের উপর দিয়ে বয়ে চলে খড়শ্রোতা নদী চেঙ্গী। এই নদীর আঁকাবাঁকা কুল ঘেষেঁ বসবাসরত এলাকাটির নাম উত্তর গঞ্জপাড়া। আকাশে একটু মেঘ দেখলেই দুচোখের ঘুম হারিয়ে যায় নদীর কূলে বসবাসরত প্রায় ৫শত এর অধিক পরিবারের। একটু বৃষ্টি হলেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেঙ্গী নদীতে পানি বেড়ে গেলেই এই এলাকার মানুষের সাথে পুরোপুরি যোগাযোগ ছিন্ন হয়ে যায় জেলা সদরের সাথে।
৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উত্তর গঞ্জপাড়া থেকে নদী পাড় হয়ে পুরাতন গরু বাজার দিয়ে খাগড়াছড়ি বাজার মাত্র ৫ মিনিটের পথ। আর একটু বৃষ্টি হলে নদীর পানি বেড়ে গেলে এলাকাবাসীর একমাত্র ভরসার বাহনটি হচ্ছে নৌকা। নৌকা ছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ এ এলাকার মানুষের এই ৫মিনিটের পথটি চেঙ্গীব্রীজ হয়ে বাজারে যেতে এক ঘন্টারও অধিক সময় লেগে যায়। উত্তর গঞ্জপাড়াসহ এ এলাকার মানুষের দুঃখ কষ্টের কথা শুনে ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা একটি নৌকা দিয়েছেন শুনে এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার কাছে কৃত্বজ্ঞতা প্রকাশ করেন, ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম ও গঞ্জপাড়া ১নং ওয়ার্ড কাউন্সিলর কংচাই মারমাসহ এলাকাবাসী।
এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার একান্ত সহকারি খগেন ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত কিছুদিন আগে চেঙ্গী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণকালে উত্তর গঞ্জপাড়াসহ এলাকাবাসী এমপি মহোদয়ের কাছে হতদরিদ্র এ এলাকার দুঃখ কষ্টের কথা তুলে ধরে একটি নৌকার জন্যে জোর দাবী জানালে দাবী পুরনের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উত্তর গঞ্জপাড়া এলাকাবাসীকে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরন করতে নতুন কাঠে তৈরীকৃত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ একসাথে ৩০/৩৫জন লোক পারাপার করার উপযোগী একটি নৌকা বুধবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন গরু বাজার এলাকার উত্তর গঞ্জপাড়া ঘাটে এলাকাবাসীর কাছে পৌঁছে দেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)