শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আবাসিক হোটেলে ৪০ তরুণ-তরুণী আটক
গাজীপুরে আবাসিক হোটেলে ৪০ তরুণ-তরুণী আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৪.১১ মি.) অসামাজিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগরের টঙ্গীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
২৮ জুন বুধবার রাত ৮টার দিকে টঙ্গীর আবাসিক হোটেল বন্ধু, সুন্দরবন, অনামিকাসহ কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করার সময় অনেকে দুই তলা তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় এলাকার সাধারণ জনগণ তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. হাসানুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঈদের ছুটিতে মহানগরীর টঙ্গীতে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবরের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গী এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ঐ তরুণ-তরুণীদের আটক করা হয়। ২৯ জুন বৃহস্পতিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা