শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খেজুর পাতার ঝুল ঝাঁড়ু শিল্পের কারিগরদের সুখ-দু’খের কথা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খেজুর পাতার ঝুল ঝাঁড়ু শিল্পের কারিগরদের সুখ-দু’খের কথা
শুক্রবার ● ৩০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেজুর পাতার ঝুল ঝাঁড়ু শিল্পের কারিগরদের সুখ-দু’খের কথা

---ময়মনসিংহ অফিস :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১২.৪৭ মি.) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা দক্ষিনপাড়া গ্রামের ১৫টি পরিবারের সদস্যদের ভরণ-পোষনসহ লেখাপড়া আর সংসারের খরচ চলে খেজুর পাতার ঝুল ঝাড়ু বিক্রি করে। প্রতিদিন এখানে তৈরী হচ্ছে প্রায় ৩ থেকে ৪ হাজার ঝুল ঝাড়ু–। আর তাদের তৈরী ঝাড়ু ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

ব্রহ্মপুত্র নদের কূল ঘেষে গড়ে উঠা ওই গ্রামের ১৫ টি পরিবার হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে কোন রকম যন্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে কাজ করে সৃজনশীলতা ও নিপুণতার পরিচয় তুলে ধরার পাশাপশি নিজেদের সংসার সেই সাথে সন্তানদের সামান্য লেখাপড়ার খরচ চালাতে পারছেন।

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানা রকম শিল্পের মাঝে ছোট্ট ওই গ্রামের ১৫টি পরিবার এই হস্ত শিল্পটি আঁকড়ে ধরে আছেন উপার্জনের উৎস হিসেবে। গ্রামের ছোট,বড়, বৃদ্ধ সব বয়সের নারী, পুরুষ, শিশু মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় কাটান ঝাড়– তৈরির কাজে। নতুনরা ছাড়াও ওই পরিবারগুলোর মধ্যে কেউ কেউ পূর্বপুরুষদের এই পেশাকে আঁকড়ে ধরে তাদের জীবন সংসার চালিয়ে যাচ্ছেন। অনেকে আবার যোগালী হিসেবে ২শ’ ৫০টাকা থেকে ৩শ’ টাকা মজুরিতে নিয়ে কামলার কাজ মনে করে এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

খেজুর পাতা, বাঁশ, বেত, লতা অথবা প্লাস্টিক ফিতা, পিন-তারকাটা, সুতলি এসব ঝুল ঝাড়ু তৈরীর প্রধান উপকরণ। আগে খেজুর গাছ পরিস্কার করে দিলেই বিনিময়ে খেজুর পাতার ডাল পাওয়া যেত। কিন্তু এখন আড়াই টাকা মূল্যে প্রতি পিছ ডাল ক্রয় করতে হয়।
প্রথমে খেজুর পাতা শুকিয়ে গজাল বা সলা দিয়ে চিকন চিকন করা হয়। তার পর বাঁশ কিনে এনে দা দিয়ে ছেটে রোদে শুকিয়ে বানানো হয় হাতল। চিকন চিকন করা খেজুর পাতা হাতলের চারপাশে প্লাস্টিকের ফিতা ও সুতলি দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় খেজুর পাতার ঝুল ঝাঁড়ু। পরিবহন খরচ ও উপকরনসহ প্রতিটি ঝাড়– তৈরির ব্যয় পড়ে গড়ে ৫ টাকা। এসব ঝাড়–– এক টাকা লাভে পাইকারি দরে বিক্রি করতে হয় ৬টাকায়। এ অঞ্চলে দুই ধরনের ছোট হাতলের এবং বড় হাতলের দৈনিক ৩ থেকে ৪ হাজার ঝুল ঝাড়ু তৈরি হয়।
---সরেজমিন গিয়ে দেখা যায়, বিয়ারা জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আসমা খাতুন নিজে তার মা সুফিয়া খাতুনকে ঝাড়ু তৈরির কাজে সহযোগিতা করছে। পড়াশুনার ফাঁকে অবসর সময়ে বাবা-মাকে সাহায্য করতে এগিয়ে আসে ৫ভাইয়ের একমাত্র বোন আসমা। আসমার সাথে কথা বলে জানা যায়, স্কুল বন্ধ থাকলে বা অবসর সময় পেলেই ঝাড়– তৈরির কাজে ব্যস্ত সময় কাটায় সে। সারাদিন কাজ করলে ৪শ’ থেকে ৫শ’ পিছ ঝাড়ুর ফিতা বাঁধতে পারে। আসমা আরো জানায়, টানাটানির সংসারে ঝাড়– তৈরিসহ সব কাজে বাবা-মাকে সহযোগিতা করতে তার খুব ভাল লাগে।

আসমা’র বাবা আফাজ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লেখাপড়া করি নাই, বাপ-দাদার কাছ থেকে ঝাড়– তৈরীর কাজ শিখে ছোটকাল থেকেই এ পেশার সাথে জড়িত হয়েছি। ঝাড়–র ব্যবসা দিয়েই সংসার চালাই। মেয়েটা পড়াশুনা করলেও অবসর সময়ে আমাকে সাহায্য করে। আমার ছেলেরাও একই কাজ করে। কাঁচামালের দাম বেশি থাকায় শ্রমিকের মজুরি দিয়ে লাভের অংশ খুব কম থাকে।

ঝাড়– তৈরীর কারিগর হবিকুল ইসলাম জানান, বাপ-দাদার আমল থেকেই এ কাজ শিখেছি, বর্তমানে ঝাড়– তৈরিই আমার একমাত্র পেশা। এ ব্যবসা করে এখন সংসার ও চার মেয়ের লেখাপড়ার খরচ ব্যয় করেও আল্লাহর রহমতে কিছু আয় থাকে। নিজে লেখা পড়া করতে পারি নাই কিন্তু মেয়েদেরকে লেখা পড়া করিয়ে মানুষ করতে চাই। সরকার আমাদের মত গরিব মানুষদের ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিলে অবহেলিত এ শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি এর সাথে জড়িতদের সংসারে কিছুটা সুখের আলো ফিরে আসবে বলে মনে করি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)