শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদম জোন কমান্ডরের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
প্রথম পাতা » কৃষি » আলীকদম জোন কমান্ডরের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদম জোন কমান্ডরের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদম জোন সদরে জোন কমান্ডার লে.কর্ণেল মিজানুর রহমান এর বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় আলীকদম জোন সদরে অনুষ্ঠিত এ বিদায় সংবর্দ্ধনায় উপস্থিত ছিলেন বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান পিএসসি নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সরোয়ার হোসেন পিএসসি, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু মার্মা, আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইনথপ ম্রো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালিদ হাসান, লামা ও আলীকদম উপজেলার জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক-সাংবাদিকসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷ নবাগত জোন কমান্ডার মোহাম্মদ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মেজর মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জোন কমান্ডারের বিগত দিনের কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন ৷
বিদায়ী জোন কমান্ডার তার কর্মমালের বিভিন্ন কর্মকান্ডা তুলে ধরে বলেন দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের মাধ্যমে স্ব স্ব ক্ষেত্রে এলাকা ও সমাজের উন্নয়ন করা যায় ৷ লামা-আলীকদম উপজেলার প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মুরং জনগোষ্ঠীকে শিক্ষা ও উন্নয়নের মূলধারায় নিয়ে কাজ করতে নবাগত জোন কমান্ডারের প্রতি আহ্বান জানান ৷ তিনি আরো বলেন, সমাজের একটি অংশ পিছিয়ে থাকলে অন্য অংশটি অগ্রসর হতে পারে না৷ তার কর্মকালীন সময়ে এলাকার শিক্ষা-চিকিত্‍সা, আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় স্ব-স্ব ক্ষেত্রে ভূমিকা রাখায় তিনি লামা-আলীকদমবাসীর প্রশংসা করেন ৷ 

আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৫৮ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)